মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হাজির ডিসেম্বর, বছর শেষের আগে কোন পাঁচ কাজ করলেই কেল্লাফতে? জেনে নিন এখনই

Riya Patra | ০১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: দেখতে দেখতে ডিসেম্বর। ১২ মাসের বছর, হাজির তার ১২তম মাস। অর্থাৎ ঠিক ৩০ দিন পর, শেষ হয়ে যাবে একটা গোটা বছর। আবার নতুন বছর, নতুন সাল তারিখ। ডিসেম্বর এলেই অনেকের মনেই বেশ ছোটছোট বদল দেখা দেয়। অনেকের কাছে ডিসেম্বর খুশির মাস, আলোর মাস, কেক, পেস্ট্রি আর উদযাপনের মাস। অনেকের কাছেই ডিসেম্বর মানেই শীত। ডিসেম্বর মানেই একটা গোটা বছরের হারিয়ে ফেলার মাস।

তবে হাতে এখনও সময় ৩০ দিন। এই বছরের শেষ মাসকে স্মরণীয় করে রাখতে, আর আগামী বছর আরও একটু ভালো রাখতে কয়েকটি বিষয় মাথায় রাখলেই কেল্লাফতে। বছরের শেষ মাসে যে কাজগুলি করতেই হবে-


যত্ন নিতে হবে মানসিক স্বাস্থ্যের। সারাবছরের রাগ, দুঃখ, বিরক্তি, চাপ সবকিছুকে একদিকে সরিয়ে রেখে, শেষ মাসে সময় নিজের মনকে সময় দেওয়ার। মন স্থির রাখতে পারলে নতুন বছর, নতুন উদ্যম এবং নতুন সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে।

 

নতুন রুটিন তৈরি করতে হবে শেষ বেলায়। এই বছরের শেষ থেকেই অভ্যেস তৈরি হোক নতুন রুটিনের। কীভাবে ভাববেন, কী কাজ করবেন, ওই রুটিন ধরেই এগিয়ে যাওয়া যাবে পরের বছর।

 

লিখে রাখা হোক সবকিছু। অর্থাৎ জার্নালিং। ১১মাস কী করলেন, কী করলেন না, খুশি হলেন কিসে, আর আক্ষেপ কোন বসিয়ে, ঝটপট লিখে ফেলতে হবে খাতার পাতায়। অনুভূতি, আবেগ, অভিজ্ঞতা জমা থাকে পাতায় পাতায়। এই অভ্যেস যেমন দিন শেষে অনেক সহজ করবে যাপন, তেমনই উল্টে দেখে নেওয়া যাবে নিজের ঠিক ভুলের হিসেব। 


নিজেকে মুক্ত করতে হবে ডিজিট্যাল ক্লাটার থেকে। দিনে দিনে মানুষের ডিজিট্যাল নির্ভরশীলতা বাড়ছে। এই সময় আপনার অনেক কাজে সময় ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, সঙ্গেই তৈরি করছে একাধিক সমস্যা। সোশ্যাল মিডিয়া অন্যতম। বছরের শেষ মাসে যদি এই সংযোগ কমানোর অভ্যেস তৈরি হয়ে যায়, তাহলে আগামী বছরের জন্য হাতে সময় থাকবে অনেক বেশি। 


ছড়িয়ে দিতে হবে ভালোবাসা। বছরের শেষ মাসে, যাঁদের  সাহায্য প্রয়োজন, তাঁদের কাছে পৌঁছে যাওয়া যেতে পারে। অন্যদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিলে, বছরের শেষ হবে ভালোলাগা দিয়ে, নতুন বছর শুরু হবে সেই অনুভূতিতেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া