মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষলগ্নে ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হল তামিলনাড়ু। ঘূর্ণিঝড় 'ফেনগাল'-এর তাণ্ডবে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতেরা সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সন্ধেয় তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় 'ফেনগাল'। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিমি। রাতভর তুমুল বৃষ্টির জেরে স্বাভাবিক জীবন ব্যাহত তামিলনাড়ুতে। মৌসম ভবন জানিয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।
তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চেন্নাইয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। তিনজনের মধ্যে একজন পরিযায়ী শ্রমিক। বৃষ্টির মধ্যে এটিএম-এ টাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
শনিবার চেন্নাই বিমানবন্দরের তরফে ঘোষণা করা হয়েছিল, ঘূর্ণিঝড় 'ফেনগাল'-এর কারণে বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ থাকবে। সন্ধে পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাল রাতেও বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি। রবিবার ভোর চারটে থেকে চেন্নাই বিমানবন্দরে ফের পরিষেবা চালু হয়েছে। তবে এখনও বিমান ওঠানামায় দেরি হচ্ছে।
তুমুল বৃষ্টির কারণে তামিলনাড়ুর চেন্নাই সহ একাধিক জেলায় রাস্তাঘাট জলমগ্ন। জল জমেছে একাধিক সরকারি হাসপাতালেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত তামিলনাড়ুর জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?