বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকে ট্রাম্প ফিরতেই, বড়সড় পরিবর্তনের ইঙ্গিত ছিলই নানা খাতে। প্রেসিডেন্ট পদে বসার কয়েকদিনের মাথায় এবার বড় বার্তা, এককথায় বড় সতর্কবার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিকসভুক্ত দেশগুলিকে দিলেন চরম হুমকি। যা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা বিশ্ব রাজনীতিতে।
ব্রিকসভুক্ত দেশগুলির তালিকায় কোন কোন দেশ রয়েছে? রয়েছে রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, ইজিপ্ট-সহ বেশ কয়েকটি দেশ। কিন্তু এতে নেই আমেরিকা।
কী এমন বললেন মার্কিন প্রেসিডেন্ট, যাতে আলোচনা বিশ্বজুড়ে? ট্রাম্পের বক্তব্য, ব্রিকসভুক্ত দেশগুলি দিনে দিনে ডলার থেকে একপ্রকার দূরত্ব তৈরি করছে। এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকবে না মার্কিন মুলুক। আর ঠিক সেই কারণেই সোজাসুজি 'ডিল' করতে চাইছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট তাঁর সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়েছেন, ডলারের কোনও বিকল্প মুদ্রা আনা যাবে না। ডলার ব্যবহার না করলে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, 'আমাদের এই দেশগুলির কাছে প্রতিশ্রুতি প্রয়োজন, তারা অন্য কোনও ব্রিকস মুদ্রা তৈরি করবে না, কিংবা মার্কিন ডলারের বিকল্প হিসেবে অন্য কোনও মুদ্রা আনবে না।' অন্যথায়, অর্থাৎ মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্রিকসভুক্ত দেশগুলিকে বিদায় জানাতে হবে মার্কিন অর্থনীতিতে বিক্রয়ের চিন্তাভাবনা।
ট্রাম্প-বার্তার পর থেকেই আলোচনা শুরু। ব্রিকসভুক্ত কিছু দেশ ডলারের বিকল্প মুদ্রা নিয়ে আলোচনা চালাচ্ছে দীর্ঘকাল ধরেই। কিন্তু মার্কিন মুলুকে ট্রাম্প-জমানা ফিরতেই, বিশ্ব রাজনীতির মাঝে দাঁড়িয়ে তিনি একপ্রকার হুঁশিয়ারি দিলেন, এই ভাবনা কার্যকর না করার। এখন ট্রাম্প-বার্তার প্রেক্ষিতে অন্যান্য ব্রিকসভুক্ত দেশগুলি কী বলে, নজর সেদিকেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?