মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাচারকারীকে ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে একাধিক পুলিশ, শেষমেশ উদ্ধার তিন কোটি টাকার নেশার সামগ্রী

Pallabi Ghosh | ৩০ নভেম্বর ২০২৪ ০৪ : ০৭Pallabi Ghosh

নিতাই দে, আগরতলা: নেশার সামগ্রী-সহ গাড়ি আটক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের গাড়ি। আহত হয়েছেন চারজন পুলিশ কর্মী। আটক তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট-সহ নেশা পাচারকারী গাড়ি ও যুবক। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহীজলা জেলার মেলাঘর এলাকায়। 

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মেলাঘর থানার ওসি দেবাশিস সাহার কাছে খবর আসে, TR07C0207 নম্বরের একটি গাড়ি করে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট পাচার হবে ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা বর্ডার এলাকায় দিকে। সেই মোতাবেক পুলিশ সোনামুড়া রাস্তাটির দিকে কড়া নজরদারি রাখে। এই নম্বরের গাড়ি আসতে দেখে গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। নেশা পাচারকারী গাড়িটি পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। পাচারকারী গাড়িটিকে ধাওয়া করতে গিয়ে পুলিশের গাড়িটিও দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনায় চারজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা। 

পুলিশ গাড়িটিকে আটক করে, তল্লাশি চালিয়ে গাড়ি থেকে দুই লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার বাজারমূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। ওই গাড়ি এবং গাড়ির চালক দিদার হোসেনকে আটক করেছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কোথায় ওই নেশার ট্যাবলেটগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, কোথা থেকে আনা হয়েছিল, সেই বিষয়ে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা জানিয়েছেন, এর পিছনে বড় কোনও মাথা জড়িত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। অতি শীঘ্রই এর পিছনে কারা জড়িত রয়েছে, তাদেরকে জালে তুলবে মেলাঘর থানার পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া