বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ৩০ নভেম্বর ২০২৪ ০৩ : ৫৯Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ বাঙালির হেঁশেলে সাদা ভাতই বেশি রান্না হয়। যারা একটু বেশি স্বাস্থ্য সচেতন কিংবা ওজন কমাতে চান, তারা সাদা ভাত ছেড়ে ব্রাউন রাইস খান। দানাশস্য হিসেবে ব্রাউন রাইস সবচেয়ে বেশি উপকারী। একটু দামী হলেও অনেকেই এই চালের ভাত খেতে পছন্দ করেন সুস্বাস্থ্য বজায় রাখার জন্য।
ব্রাউন রাইসের মধ্যে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম থেকে শুরু করে ভিটামিন বি, ফাইবার সবই রয়েছে ব্রাউন রাইসের মধ্যে। এটি সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। উচ্চ পরিমাণে ডায়েটরি ফাইবার রয়েছে। ফাইবার বদহজম এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করে। দেহের সঠিক ওজন বজায় রাখার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে ব্রাউন রাইস।
ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইটোকেমিক্যালের খনি এই লাল চাল হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। ব্রাউন রাইস খেলে কোলেস্টেরলের মাত্রা, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এভাবে হার্টের স্বাস্থ্যকেও ভাল রাখে। দানাশস্য, তার উপর গ্লাইসেমিক সূচক কম। ব্রাউন রাইস খেলে রক্তে শর্করার মাত্রা বাড়ে না। ব্রাউন রাইসে থাকা কার্বোহাইড্রেট ও ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এতে টাইপ-২ ডায়াবেটিস এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়।
পুষ্টিতে ভরপুর এই খাবার ওজনকে নিয়ন্ত্রনে রাখে। ব্রাউন রাইস খেলে খিদে কম পায়। এতে ক্যালোরির মাত্রাও কম। পুষ্টি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্রাউন রাইসে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে। বাকি পুষ্টিগুণও অনেক বেশি থাকে। ফলে সাদা চালের থেকে বেশি উপকার।
ব্রাউন রাইসে থাকা একাধিক পুষ্টিকর উপাদান মস্তিষ্কের ভেতরে প্রোটিলেন্ডোপেটিডেস নামক একটি ক্ষতিকর এনজাইমের ক্ষরণ কমিয়ে দেয়। ফলে ব্রেনের ডিজেনারেশন হওয়ার আশঙ্কা হ্রাস পায়। আর এমনটা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই ডিমেনশিয়া, অ্যামেনসিয়া এবং অ্যালঝাইমার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?