বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ৩০ নভেম্বর ২০২৪ ০৩ : ৪৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীতে বেশিদিন বাঁচতে কে না চায়! আর সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে জাপান। জাপানের লোকেরা সবচেয়ে বেশিদিন ধরে বাঁচেন। এমনকী গবেষণা বলছে, জাপানের লোকেরা চেহারায় খুব একটা স্থুল হন না। শতাংশের হিসেবে মোটা মানুষের সংখ্যা সে দেশে ১০০ জনে মাত্র তিনজন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সংখ্যাটাই ১০০ জনে ৩৫ জন। কিন্তু এর পেছনে রহস্য কোথায়?
শরীর সুস্থ থাকলেই মানুষ রোগে আক্রান্ত কম হবে। আর স্বাস্থ্যকর শরীর মানেই দীর্ঘদিন আয়ু। কী নিয়ম মেনে চলেন জাপানিরা?
প্রথমত, রেডি টু ইট খাবারের ব্যবহার কমানো। প্রতিদিন বাইরে বেরোলেই রাস্তার খাবার খাওয়া হয়। বেশিরভাগ খাবারই চটজলদি তৈরি হয়। আবার অনেকসময় এও হয় বাড়ি থেকেই এসব চটজলদি খাবার বানিয়ে নিয়ে যাওয়া হয়। সময় বাঁচাতেই এরকম করে থাকেন মানুষ। জাপানিরা এই খাবার খান না। এই ধরণের খাবারগুলি জাপানে অন্যান্য দেশের মতো সহজলভ্য নয়। তাঁদের খাদ্যতালিকায় এসবের পরিবর্তে মাছ, মাংস, শাকসবজি এবং ফল থাকে।
দ্বিতীয়ত, ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খান তাঁরা। সেসব খাবার ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, তাঁরা নিয়মিত সেই ধরনের খাবার খাদ্যতালিকায় রাখেন। এর ফলে হার্টের স্বাস্থ্য ভাল থাকে আর স্বাস্থ্য ভাল থাকলে মানুষ দীর্ঘায়ু হয়।
তৃতীয়ত, জাপানের প্রায় প্রত্যেকেই তাঁদের দৈনন্দিন রুটিনে শারীরিক কার্যকলাপ রাখে। এর মধ্যে কেউ সকালে হাঁটেন, কেউ আবার সাইকেল চালান। পাশাপাশি বেশিরভাগ মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন। নিয়মিত এই অভ্যাস তাদের শরীর সুস্থ রাখে।
চতুর্থত, জাপানিরা একটি সুশৃঙ্খল খাদ্যাভ্যাস মেনে চলেন। যার পোশাকি নাম হারা হাচি বু। এর অর্থ ৮০ শতাংশ পূর্ণ না হওয়া পর্যন্ত খাওয়া। অনেকেই ভরপেট খেয়ে ফেলেন। কিন্তু জাপানিরা এসবের ধার দিয়েও যান না। অতিরিক্ত না খেয়ে, পেট কিছুটা ফাঁকা রেখে তাঁরা খাদ্যগ্রহণ করেন।
এই কয়েকটি জিনিস জাপানিরা মেনে চলেন। এতেই তাঁরা স্বাস্থ্যকর জীবন পান। সঙ্গে লাভ করেন দীর্ঘ আয়ু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?