বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

carom seeds or ajwain can easily prevent periods cramp maintains blood sugar level also can improve digestion system

লাইফস্টাইল | শুধু পিরিয়ডের যন্ত্রনা থেকে মুক্তি নয়, এই মশলা ভেজানো জলে চুমুক দিলেই দূরে থাকবে হাজারো রোগ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ৩০ নভেম্বর ২০২৪ ০১ : ০৪Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ দুপুরে হোক বা রাতে, খাওয়ার পর অনেক বাড়িতেই এক চিমটে জোয়ান মুখে দেওয়ার অভ্যাস রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, জোয়ানের কিছু উপকারিতা।  

পিরিয়ডের সময়ের অসহ্য পেটে যন্ত্রণা, পেটে ব্যথায় বহু মহিলা কাবু হয়ে পড়েন। মুঠো মুঠো অসুধের ভরসা অনেকেই করে থাকেন। বিশেষজ্ঞদের মতে, এই ব্যথা থেকে কষ্ট দূর করতে আধ চামচ জোয়ানের সঙ্গে অল্প বীট নুন ও ঈষৎ উষ্ণ গরম জল ভিজিয়ে রাখুন আধঘন্টা। খাওয়ার আগে খেতে পারেন এই পানীয়। এতে পিরিয়ডের পেটে ব্যথা থেকে আরাম পাওয়া যায়।

ব্লাড সুগার নিয়ন্ত্রণেও জোয়ানের গুরুত্ব অপরিসীম। এটি গ্লুকোজ স্তরকে শরীরে নিয়ন্ত্রনে রাখে। রোজের রান্নায় সামান্য জোয়ান ফোড়ন দিয়ে রান্না করতে পারেন। এতে মিলতে পারে উপকার। 

আথ্রাইটিস, স্পন্ডিলাইটিসের মতো অটো ইমিউন ডিসঅর্ডারের সমস্যায় জোয়ান দারুন কাজ দেয়। জোয়ানে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি গুণাগুণের জন্য এই সমস্ত রোগের ক্ষেত্রে জোয়ান উপকারি।

হজমের গণ্ডগোল সারাতে জোয়ান বেশ উপকারি। পেটে কোনও সংক্রমণ, গ্যাস, হজমের অসুবিধা সমেত নানান রোগের উপশমে এই জোয়ান দারুন উপকারি। চায়ের জলে জোয়ান ফুটিয়ে খেলে তা এই সমস্যায় বিশেষ উপকার দেয়। 

যারা নতুন মা হয়েছেন তাদের জন্য এই জোয়ান দারুন উপকারি। জোয়ানে রক্তচলাচল খুব ভালোভাবে হয়। জোয়ানে বহু ‘হিলিং প্রপার্টি’ থাকায় তা নতুন মাতৃত্বের স্বাদ পাওয়া মহিলাদের পক্ষে ভালো। 

সর্দি বা কাশিতে ভোগার সময় জোয়ানের জল খাওয়া দুর্দান্ত। কারণ এতে রয়েছে অ্যান্টিটিউসিভ এবং ব্রঙ্কোডাইলেটিং বৈশিষ্ট্য, তাই কাশি কমাতে সহায়তা করে। আপনি যদি সর্দি, কাশি, মাথাব্যথা বা হাঁপানির মতো শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন, তবে এক কাপ উষ্ণ জোয়ানের জল ব্যবহার করে দেখুন, অনেক উপকার পাবেন। জোয়ানে থাকা অ্যান্টি অক্সিডেন্টের প্রভাবে ঠান্ডার সমস্যা কমে। বুকে জমা শ্লেষ্মা কাটাতে জোয়ানের জল খুব উপকারী। এছাড়াও গলায় ব্যথা হলেও জোয়ান ও লবণ মেশানো গরম জলের ভাপ নিলে তা দ্রুত কমে।

খুব ছোট শিশুদেরও নিরাপদে জোয়ানের জল দেওয়া যেতে পারে। শিশুদের বদহজম নিরাময়ের ওষুধ হিসেবে জোয়ানের জল নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। এমনকি যে সব শিশুরা খাওয়ার সময় সমস্যা করে বা খিদে বাড়ানোর জন্যও এই ভেষজ জল খেতে পারেন।

শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় জোয়ান। এতেই ফ্যাট বার্ন হয়। যা ওজন কমাতে সাহায্য করে। এক্ষেত্রে রাতে এক গ্লাস জলেতে জোয়ান ভিজিয়ে রেখে, পরদিন সকালে ওই জল পান করুন। জোয়ান ফাইভার সমৃদ্ধ তাই ওজন কমাতেও খুব সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া