বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Know the story about how Internet, gps and other few daily used techs were discovered

বিদেশ | দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইন্টারনেট, জিপিএসের জন্ম কীভাবে, জেনে নিন সেই সব অজানা তথ্য

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: AD ৩০ নভেম্বর ২০২৪ ২২ : ৫৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবন যে কোনও দেশের উন্নতির অন্যতম পরিচয়।  যে দেশ এই খাতে সবচেয়ে বেশি টাকা খরচ করে তাদের প্রযুক্তি ব্যবস্থা ততটাই উন্নত। কিছু প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে যে গুলি আমাদের জন্য তৈরিই করা হয়নি। অনেকেই হয়তো জানেন না সেগুলি তৈরি হয়েছিল কীভাবে।


ইন্টারনেট

এই ইন্টারনেট ছাড়া আমরা আজ অচল। দৈনন্দিন কাজ থেকে শুরু করে বিনোদন। মুঠোফোন থেকে শুরু করে চিকিৎসাব্যবস্থা সবটা জুড়ে রয়েছে ইন্টারনেট। প্রযুক্তিজগতে বিপ্লব এনেছে ইন্টারনেট। কিন্তু এর উৎপত্তি হয়েছিল শুধুমাত্র বিভিন্ন দপ্তরের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য। আমেরিকার প্রতিরক্ষা দফতরের 'আরপানেট' তৈরি হয় ১৯৬৯ সালে। এর সাহায্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি সংস্থা এবং প্রতিরক্ষা বিষয়ক দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হত। 

জিপিএস

চিনকে ছাড়া গ্লোবাল পজিশনিং সিসটেম (জিপিএস) বর্তমানে প্রতিটি বিমান, গাড়ি, জাহাজ রাস্তা এবে দিক নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। এটি ১৯৭০ সালে আমেরিকার প্রতিরক্ষা দফতরের হাতেই তৈরি। দিকনির্ধারনের জন্য প্রয়োজনীয় প্রথম উপগ্রহ 'ন্যাভস্টার' উৎক্ষেপণ হয় ১৯৭৮ সালে। ১৯৯৩ সালের মধ্যে এটি পুরোদমে কাজ করা শুরু করে দেয়। প্রথমে এটিকে শুধু আমেরিকা এবং তার জোটসঙ্গীদের ব্যবহারের জন্য বানানো হয়েছিল। ১৯৮৩ সাল থেকে জিপিস জনসাধারণের ব্যবহারের জন্য উপলব্ধ হয়।

মাইক্রোওয়েভ ওভেন

ঠাণ্ডা যুদ্ধের সময় এর আবিষ্কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাডার প্রযুক্তির উন্নতি ঘটছিল দ্রুততার সঙ্গে। সোভিয়েত ইউনিয়নের আক্রমণের হাত থেকে বাঁচতে 'ন্যাটো' রাডার প্রযুক্তি ব্যবহার করতে বাধ্য হয়। ১৯৪৬ সালে বিজ্ঞানী পার্সি স্পেনসার তড়িৎচুম্বকীয় তরঙ্গের গবেষণা করতে গিয়ে মাইক্রোওয়েভ আবিষ্কার করেন। নিজের আবিষ্কারে কৌতূহলী হয়ে তিনি একটি মাইক্রোওয়েভে ডিম রেখে দেখেন সেটি ফেটে গেল। তারপর ভুট্টার দানা রেখে দেখেন সেগুলি পপকর্ণে পরিণত হয়েছএ। এই অপ্রত্যাশিত আবিষ্কারের ফলে প্রথম মাইক্রোওয়েভ ওভেন তৈরি হয়। ১৯৪৭ সাল থেকে সাধারণ মানুষের জন্য উপলব্ধ হয় মাইক্রোওয়েভ ওভেন।

অ্যাভিয়েটর সানগ্লাস

তিরিশের দশকে বিমানচালকদের জন্য এই চশমা তৈরি হয়েছিল। প্রথমে দিকে বিমানের খোলা ককপিটে ঠাণ্ডা হাওয়া এবং রোদের হাত থেকে বাঁচতে বড় বড় চশমা পরতেন বিমানচালকরা। প্রযুক্তির পরিবর্তনে বিমানের ককপিটে পরিবর্তন আসে। ঠাণ্ডা হাওয়ার হাত থেকে রক্ষা পেলেও সূর্যালোকে অসুবিধা হচ্ছিল বিমাচালকদের। সেই সমস্যার সুরাহায় এগিয়ে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কর্নেল জন ম্যাকরেডি। একটি চিকিৎসা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ১৯৩৬ সালে তৈরি করেব অতিবেগুনী রশ্মি প্রতিরোধকারী 'অ্যান্টি গ্লেয়ার' চশমা। সেই চশমারই পরবর্তী কালে নাম হয় 'রে-ব্যান'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া