মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩০ নভেম্বর ২০২৪ ২২ : ২২Pallabi Ghosh
নিতাই দে, আগরতলা: আজকের শিশুরাই আগামীদিনের দিশারী। তাই তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র সুস্বাস্থ্যের অধিকারী হলেই পড়াশোনার দিকেও বিশেষ নজর থাকবে ছেলেমেয়েদের। সেই লক্ষ্যে পাইলট প্রজেক্ট হিসেবে, নীতি আয়োগের নির্দেশিকা অনুযায়ী, প্রথম পর্যায়ে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে ফ্ল্যাগশিপ প্রকল্পের মাধ্যমে আয়ুষ্মান ভারত স্কুল হেল্থ মিশন প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত আয়ুষ্মান ভারত স্কুল হেল্থ মিশনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে বিভিন্ন কার্যক্রম করা হয়। এর মধ্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম (আরবিএসকে) অন্যতম। মেনুষ্ট্রেয়েল হাইজিন প্রোগ্রাম, সাপ্তাহিক আয়রন এন্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম, জাতীয় কৃমিনাশক দিবস, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি ইত্যাদি কার্যক্রম করা হয়। শিশুরা হচ্ছে সমাজের অন্যতম মূল্যবান সম্পদ। তাদেরকে কীভাবে ভাল রাখা যায়, তাদের স্বাস্থ্য ও সুস্থতা যাতে বজায় থাকে, সেটাই অন্যতম লক্ষ্য। এই কারণে আয়ুষ্মান ভারত স্কুল হেল্থ মিশনের সূচনা হয়েছে।
ত্রিপুরায় পাইলট প্রজেক্ট হিসেবে, নীতি আয়োগের নির্দেশিকা অনুযায়ী, প্রথম পর্যায়ে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে ফ্ল্যাগশিপ প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প কার্যকর করা হবে। এতে সরাসরি প্রায় ৯০ হাজার ছাত্রছাত্রী উপকৃত হবে। পরবর্তী সময়ে রাজ্যের সবকটি স্কুল (সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত) এই প্রকল্প কার্যকর করা হবে। মূলত, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার পাঠ্যক্রম সহ ৬টি স্তম্ভের উপর ভিত্তি করে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'ছাত্রছাত্রীরা দৈনিক অন্তত ৬/৭ ঘণ্টা স্কুলেই থাকে। কাজেই এই প্রকল্প কার্যকর হলে তাদের জন্য বেশ সহায়ক হবে। এতে অবশ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরেরও যথাযথ ভূমিকা রাখতে হবে। আর ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে খেলাধুলা থেকে শুরু করে যোগ ব্যায়াম অভ্যাস করতে হবে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আগে থেকে ছাত্রছাত্রীদের রোগ সম্পর্কে জানা থাকলে ভবিষ্যতে তাদের সুস্বাস্থ্যের জন্য অনেক সহায়ক ভূমিকা নেবে। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে শিশুদের মানসিক সমস্যা হয়। সেজন্য তাদের বিষেশজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয়। কোভিডের সময়ে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা নিয়ে আমরা অনেক কিছু শিখেছি।'
মুখ্যমন্ত্রী বলেন, শরীর সুস্থ না থাকলে শিশুদের কোথাও মনসংযোগ থাকবে না। আর সুস্বাস্থ্যের অধিকারী হলে পড়াশোনার দিকেও নজর থাকবে তাদের। এনসিসি ও এনএসএস-এর সঙ্গেও শিশুদের যুক্ত করার কথা বলা হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ড. ভি কে পাল, নীতি আয়োগের স্টেট নোডাল উপদেষ্টা রাজীব কুমার সেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, শিক্ষা অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ। এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?