মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩০ নভেম্বর ২০২৪ ২১ : ৪১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: উপকূলের আরও কাছে এগিয়ে এল ঘূর্ণিঝড়। আর কিছুক্ষণেই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'ফেনগাল'। ইতিমধ্যেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। গোটা রাজ্যেই জারি রয়েছে লাল সতর্কতা। তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবার বন্ধ করা হল চেন্নাই বিমানবন্দর। বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
মৌসম ভবন সূত্রে খবর, শনিবার বিকেলে তামিলনাড়ু–পুদুচেরি উপকূলে কারইকাল এবং মহাবলীপুরমের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় 'ফেনগাল'। সে সময় ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আজ থেকে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
চেন্নাই বিমানবন্দরের তরফে ঘোষণা করা হয়েছে, আজ সন্ধে সাতটা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে সমস্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে। সকাল থেকে ২২টি বিমান বাতিল করা হয়েছে। ঝড়ের দাপট কমলে বিমান পরিষেবা স্বাভাবিক হবে। বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবাও। রেলের তরফে ঘোষণা করা হয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে আজ লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী তিনদিন চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু, ভিল্লুপুরম, কল্লাকুর্চি, কুড্ডুলুর এবং পুদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টুতে সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। আজ রাজ্যের সমস্ত সরকারি কর্মী এবং তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে খোলা রয়েছে দু'হাজারের বেশি ত্রাণ শিবির।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?