বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 this home made chicken soup can boost up your immunity system make you  healthy energetic and tummy happy

লাইফস্টাইল | শীতের শুরুতেই ঠান্ডা লেগে নাজেহাল অবস্থা? ঘরে তৈরি এই লাজবাব স্যুপে শরীর থাকবে চাঙ্গা, ভরবে মনও

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ৩০ নভেম্বর ২০২৪ ২০ : ১৬Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ সারাদিন কাজের পর যখন ইচ্ছা করে না রান্না করতে, সেই সময় আপনি এমন কোনও খাবার খোঁজেন, যা চটজলদি তৈরি হয়ে যাবে এবং স্বাস্থ্যকরও হবে। তার ওপর শহরে হালকা শীতের আমেজ পড়েছে। এই সময় শরীরের খেয়াল না রাখলে, সহজেই সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হতে হয়। এই রকম পরিস্থিতিতে স্যুপের থেকে ভাল খাবার আর কী হতে পারে।
চিকেন স্যুপ খেতে লাগে বেশ আর এই স্যুপ আমাদের শরীরের জন্যেও ভীষন ভাল। যারা ওজন কমাতে চাইছেন তারা রোজ নিয়ম করে খান এই স্যুপ। রাতে একবাটি করে এই স্যুপ খেলে ওজন কমবে তাড়াতাড়ি সেই সঙ্গে হজম ভাল হবে। জেনে নিন কীভাবে বানাবেন এই সহজ রেসিপি। 

প্যানে এক চামচ সরষে তেল দিন। গরম হলে একদম ছোট কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ ও গাজর দিন। হালকা করে নাড়তে থাকুন। অল্প ভাজা এক চামচ করে হলে আদা ও রসুন বাটা দিন। ভাল মতো ভাজা হয়ে গেলে এক কাপ জল দিয়ে দিন। দু'মিনিট ফুটিয়ে নিন। চিকেনের ব্রেস্ট পিস দিয়ে দিন। এক চামচ নুন ও গোলমরিচগুঁড়ো ছড়িয়ে দিন। ১৫-২০ মিনিট মাঝারি আঁচে ফোটাতে হবে। চিকেন সেদ্ধ হলে প্যান থেকে তুলে নিয়ে চিকেনের পিস ছাড়িয়ে নিন। আরও দু'মিনিট ফোটান। এক চামচ সোয়া সস, দু'চামচ টমেটো সস দিয়ে দিন। আলাদা বাটিতে দু'চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। সম্পূর্ণ কর্নফ্লাওয়ার মিশ্রণটি স্যুপে দিয়ে নাড়তে থাকুন ভাল করে। একইভাবে একটি ডিম আলাদা পাত্রে ফেটিয়ে নিন। স্যুপে দিয়ে নেড়ে নিন। ২-৩ মিনিট অল্প আঁচে রান্না করে পেঁয়াজ পাতা ও একটু লেবুর রস উপরে ছড়িয়ে দিন। আপনার স্যুপ রেডি। শীতের রাতে এমন স্বাস্থ্যকর খাবার ডিনারে থাকলে রোগবালাই দূরে থাকবে


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া