শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Tirthankar Das | লেখক: Abhijit Das ৩০ নভেম্বর ২০২৪ ২০ : ০৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: নিয়ম করে রোজ ভোর ছ'টায় পৌঁছে যান শিয়ালদহ স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে। গত ৩৫ বছর ধরে এই নিয়মের অন্যথা হয়নি বছর ৫৫-এর কিশোর ঘোষের। কিন্তু আর মাত্র এক মাস। তার পরেই দাঁড়ি পড়তে চলেছে তাঁর এই রোজকার রুটিনে। আর পথে নামবে না তাঁর গাড়ি। কারণ, সরকারি নিয়ম অনুযায়ী ১৫ বছরের পুরোনো গাড়ি হিসেবে বাদ পড়তে চলেছে শহরের প্রায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি। তার মধ্যে রয়েছে কিশোরের গাড়িটিও। সেটিরও বয়স হয়ে যাবে ১৫ বছর। এক দিকে পুরনো গাড়ি বাতিল অন্য দিকে, অ্যাম্বাসাডর তৈরি করা দীর্ঘদিন বন্ধ হিন্দ মোটরে। দুইয়ের যাঁতাকলে পিষে এবার অন্য মডেলের গাড়িকে ট্যাক্সি হিসেবে চালানোর অনুমতি দেওয়ার দাবিতে সোচ্চার ট্যাক্সি সংগঠন।
সংগঠনের অভিযোগ, শহরে মোট হলুদ ট্যাক্সির সংখ্যা ১২ হাজার। এর মধ্যে কোভিডকালের লকডাউনের পর থেকে রাস্তায় নিয়মিত নামে মাত্র সাড়ে ৫ হাজার ট্যাক্সি। এর মধ্যে আড়াই হাজার ট্যাক্সি বাতিল হয়ে গেলে বাকি ট্যাক্সি দিয়ে যাত্রিচাহিদা সামলানো অসম্ভব। ট্যাক্সি পিছু পাঁচটি করে পরিবারের অন্নসংস্থান হয়। এত সংখ্যক ট্যাক্সি এক সঙ্গে বসে গেলে পথে বসবেন অনেকে।
বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এবার অন্য মডেলের গাড়িকে শহরের ট্যাক্সি মানচিত্রে ঢোকাতে চাইছে ট্যাক্সি মালিক এবং শ্রমিক ইউনিয়নগুলি। এআইটিটিইউসি অনুমোদিত ট্যাক্সি শ্রমিক কর্মচারী সংগঠনের নেতা নওয়াল কিশোর শ্রীবাস্তব পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, পুরনো গাড়ি বাতিল হলেও ট্যাক্সির পারমিট অক্ষুণ্ন থাকছে। একই মডেলের নতুন গাড়ি কেনার উপায় নেই। কারণ সেই মডেল আর তৈরি হয় না। মুম্বই এই বিষয়ে পথ দেখিয়েছে। একসময় মুম্বইয়ে ট্যাক্সির যাত্রা শুরু হয়েছিল ফিয়াট কোম্পানির প্রিমিয়ার পদ্মিনী দিয়ে। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে বাণিজ্যনগরীতে এখন বিভিন্ন গাড়ি নির্মাণ সংস্থার নানা মডেলের গাড়ি চলে।
ট্যাক্সি মালিকদের সংগঠন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন এই প্রস্তাবে পাশে দাঁড়িয়েছে। তাদের উদ্যোগেই রাজ্য সরকার হলুদ ট্যাক্সির অ্যাপ যাত্রী সাথী চালু করেছিল। যা ইতিমধ্যেই জনপ্রিয়। এবার কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি বাঁচাতে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?