মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ৩০ নভেম্বর ২০২৪ ১৯ : ২৫Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ঘূর্ণিঝড় ফেনগাল। মৌসম ভবন জানিয়েছে, শনিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যেই তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে চলেছে ফেনগাল। তার প্রভাবে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সমস্ত কিছু ভেসে যেতে চলেছে এই অতি ভারী বৃষ্টিতে এমনই সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেখান থেকে বাঁচতেই নিজেদের গাড়িকে ফ্লাইওভারের তুলে দিচ্ছেন চেন্নাইয়ের ভেলাচেরির বাসিন্দারা, জানা গিয়েছে এমনটাই। যেহেতু সেই এলাকা নিচু তাই নেওয়া হয়েছে এমন অভিনব পদক্ষেপ।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে শনিবার সন্ধ্যা নাগাদ পুদুচেরির কাছে ল্যান্ডফল করবে। এই মুহূর্তে ফেনগাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে সেটি। পুদুচেরি থেকে ১৫০ কিলোমিটার পূর্বে, চেন্নাই থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, নাগাপত্তিনাম থেকে ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। জানা গিয়েছে, প্রতি ঘণ্টায় সাত কিমি বেগে অগ্রসর হচ্ছে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যজুড়ে। ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে প্রতি ঘণ্টায় ৯০ কিমি বেগেও । সেখানকার রিপোর্ট বলছে, ঝড় বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধে পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কিছু বিমান বাতিল করার পাশাপাশি বেশ কিছু বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুধু বিমান পরিষেবাই নয়, লোকাল ট্রেন পরিষেবাও কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে রেল সূত্রে খবর।
ঘূর্ণিঝড়টি স্থলভাগের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে আবহাওয়া আরও খারাপ হতে চলেছে। শুক্রবার থেকেই বৃষ্টিতে ভাসছে চেন্নাই। বহু জায়গা জলমগ্ন। অনেক জায়গাতেই ব্যাহত যান চলাচল। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী সমুদ্রে দেখা দিয়েছে জোয়ার। আইএমডি জানিয়েছে, ল্যান্ডফলের পরই নিজের শক্তি হারাবে ঘূর্ণিঝড় ফেনগাল। তবে সমুদ্র অশান্ত থাকবে আগামী দু'দিন ধরে। সঙ্গে চলবে অতিভারী বৃষ্টি। এর জেরে মৎস্যজীবীদের উপকূলে থাকতে বলা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে। সমুদ্রে সৈকতে থাকা পর্যটকদের হোটেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?