বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ৩০ নভেম্বর ২০২৪ ১৮ : ৫৮Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ মুখে ট্যান পড়লে তা ধরা খুব সহজ। তাই নিয়ে চিন্তার অন্ত থাকে না। শরীরের অন্যান্য অংশ ট্যান পড়লে সচরাচর বোঝা যায় না। যেমন পায়ের পাতায় ট্যান পড়লে সিংহভাগ সময়ে তা চোখ এড়িয়ে যায়। বাহারি জুতোর সঙ্গে পায়ের পাতায় ট্যান একেবারেই মানানসই নয়। পাতের পাতার যে অংশটুকু জুতো দিয়ে ঢাকা নেই সেখানটাই বড়সড় কালচে ছোপ পড়ে যায়। মুখের কালচে দাগছোপ তোলার জন্য আমরা যত না কসরত করি, পায়ের কালচে দাগ তোলার জন্য ততটা করি না। কখনও মনে হলে সাঁলোতে গিয়ে পেডিকিয়োর করালেন। একগাদা রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার করাটাও তো কাজের কথা নয়। তাতেও যে সব দাগ একবারে উঠে যাবে তা-ও নয়। ত্বক চিকিৎসকেরা বলছেন, চড়া রোদ, বাইরের ধুলো ময়লা লেগে পায়ের পাতায় খুব তাড়াতাড়ি কালচে ছোপ পড়ে যায়। আবার পা পরিষ্কার না করার ফলে ময়লার একটি পুরু স্তর জমে যায়। পা ঢাকা জুতো যাঁরা পরেন না, তাঁদের পায়ের পাতায় চটজলদি ট্যান পড়ে যায়। এই অবস্থায় প্রসাধনীই যথেষ্ট নয়। দরকার পায়ের ত্বকের বাড়তি যত্ন। ট্যান দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে উপকার পেতে পারেন। এতে ট্যানও দূর হবে এবং ত্বকও উজ্জ্বল হবে। কী ভাবে দূর করবেন সেই ট্যান? রইল ঘরোয়া উপায়।
একটি বাটিতে যে কোনও শ্যাম্পুর একটি ছোট গোটা প্যাকেট কেটে দিন। সঙ্গে এক পাতা ইনো দিতে হবে। মিশিয়ে নিন। এবার এক চামচ করে দাঁত মাজার পেষ্ট ও বেকিং সোডা দিন। একটি থকথকে পেষ্ট তৈরি করার মতো পরিমাণের ঈষৎ উষ্ণ গরম জল দিতে হবে। সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন। একটি পুরনো দাঁত মাজার ব্রাশ দিয়ে মিশ্রণটি পায়ের পাতায় লাগিয়ে নিন। দু'মিনিট ঘষুন। কিছুক্ষণ এইভাবে রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। সাতদিনেই আপনার পায়ের পাতার ত্বক চকচকে উজ্জ্বল হয়ে উঠবে।
ত্বককে এক্সফোলিয়েট করার পাশাপাশি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে বেকিং সোডা। মূলত ত্বককে গভীর ভাবে পরিষ্কারে সাহায্য করে। ত্বকের উপর জমে থাকা অতিরিক্ত তেল, ময়লা, জীবাণু পরিষ্কারে বেকিং সোডা দারুণ উপকারী। এটি মৃত কোষও পরিষ্কার করে দেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?