বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

these all tricks can prevent dandruff and fungus problem and make your scalp healthy and clean

লাইফস্টাইল | খুশকিকে অবহেলা করলেই হবে ফাঙ্গাসের সংক্রমণ, এইসব ঘরোয়া উপায়ে স্ক্যাল্প হবে চটজলদি পরিষ্কার, জানুন কীভাবে সম্ভব

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ৩০ নভেম্বর ২০২৪ ১৭ : ৩৪Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ তেল, শ্যাম্পু, সিরাম কিছুই বাদ যায়নি। তবু চুল পড়া বন্ধ হয়নি। তার উপর চুলের প্রধান শত্রু খুশকি। চুল ঠিক মতো পরিষ্কার করে না ধুলে কিংবা চুলে তেলময়লা জমলে খুশকি হতে পারে। শীতকালে ফাঙ্গাস সংক্রমণের উপদ্রব তো আছেই। চুল ও ত্বক বিশেষজ্ঞদের মতে, এইসব সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন বিশেষ ঘরোয়া টোটকা। এতে চুল যেমন পুষ্টি পাবে, তেমনই চুলের হারানো জেল্লাও ফিরে আসবে। খুশকি দূর হবে চিরতরে। 

এক চামচ মেথিকে আগেরদিন রাতে ভিজিয়ে রাখুন। পরেরদিন সকালে জল ছেঁকে মেথিকে বেটে বা ব্লেন্ড করে নিন। স্নানের আগে স্ক্যাল্পে ভাল করে মেখে নিন। আধঘন্টা রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। মেথিতে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান স্ক্যাল্পে ইনফেকশন ও খুশকির সঙ্গে লড়াই করে। 

অ্যাপেল সাইডার ভিনিগার ও এক গ্লাস জল সমান পরিমাণে মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর সেই জল স্প্রে করে স্ক্যাল্পে লাগান। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ভিনিগার ত্বকের পি এইচ লেভেলকে বাড়িয়ে দেয়।

 ঈষৎ উষ্ণ নারকেল তেলের সঙ্গে দু'চামচ লেবুর রস দিয়ে মিশিয়ে নিন। মাথার স্ক্যাল্প থেকে সব জায়গায় ম্যাসাজ করুন। আধঘন্টা রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। নারকেল তেল চুলকে আর্দ্রতা জোগায়। ডিপ কন্ডিশনার হিসেবেও কাজ করে। স্ক্যাল্পে আর্দ্রতা জোগায়, কমায় চুলকানির সমস্যাও। নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন নতুন চুল গজাতেও সাহায্য করে। লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড। যা আপনার স্ক্যাল্পের রুক্ষভাব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। খুশকি কমায়। এছাড়া আপনার স্ক্যাল্পের পিএইচ-এর মাত্রা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। এটির অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান স্ক্যাল্পে ক্ষতিকারক ফাঙ্গাসের বৃদ্ধি ধ্বংস করতে সাহায্য করে।

টকদই এর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। সপ্তাহে অন্তত দু'দিন চুলে মেখে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার পরেই অনেকের চুল উসকো-খুসকো হয়ে যায়। শুষ্ক চুলের ক্ষেত্রেই সাধারণত এই ধরনের সমস্যা বেশি হয়। চুল নরম এবং কোমল রাখতে অনায়াসে ব্যবহার করতে পারেন টক দই। উপকার পাবেন। ভিটামিন বি, জিঙ্কের মতো উপাদান চুল লম্বা করতে সাহায্য করে।

নিমপাতাকে সেদ্ধ করে নিন। শ্যাম্পু করার পর সেদ্ধ করা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। অথবা নিমপাতা বেটে চুলের সব জায়গায় মেখে নিন। আধঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এই পাতার মধ্যে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান, যা খুশকির সমস্যার সমাধান করে নিমেষে। নিমের ক্লিনজিং গুণ স্ক্যাল্প পরিষ্কার রাখতেও সিদ্ধহস্ত। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান স্ক্যাল্পের প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা নেয়। অ্যান্টি-ফাঙ্গাল গুণ, যা স্ক্যাল্পে ছত্রাক সংক্রমণ নিয়ন্ত্রণে রাখে, তাই খুশকিও নিধন হয় সহজে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া