বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this seeds spice powder made with cumin, fennel and coriander seeds are power pack for improve digestion system including bloating and make your weist thin

লাইফস্টাইল | পেট ও কোমরের জেদি মেদ বেড়েই চলেছে? রান্নাঘরে থাকা মশলার কৌটোয় লুকিয়ে মেদ ঝরানোর গোপন রহস্য

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ৩০ নভেম্বর ২০২৪ ১৬ : ৫০Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ রোজ রোজ কঠিন ব্যায়াম করে ঘাম ঝরানো বেশ ক্লান্তিকর! এদিকে, সেটি না করলে আবার ভুঁড়ি ও কোমরের মাপ উত্তোরত্তর বেড়েই চলেছে। কোন পোশাকই পেট ও কোমরের জেদি মেদকে ঢাকতে পারছে না। মেদ কমাতে নানান উপায় অনেকেই চেষ্টা করেন, তবে ঘরোয়া পদ্ধতিই এক্ষেত্রে লাভজনক। রান্নাঘরে থাকা এই তিন  মশলাই দেবে সমাধান। জেনে নিন কীভাবে।

এক কাপ সমান পরিমাণে মৌরি, সাদা জিরে ও গোটা ধনে নিন। এদের এক সঙ্গে মিশিয়ে কৌটোয় ভরে রাখুন। আপনি চাইলে এদের একসঙ্গে গুঁড়ো করেও রাখতে পারেন। খাওয়ার সময় এক কাপ জল ফুটতে দিন। ভাল মতো ফুটতে শুরু করলে এক চামচ এই মশলা বা মশলার গুঁড়ো দিয়ে দিন। আরও ২মিনিট ফুটিয়ে নিন। উষ্ণ গরম হয়ে গেলে ছেঁকে নিয়ে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ও রাতে ডিনারের আধঘন্টা পর খান এই মশলার চা। রাতারাতি আপনার মেটাবোলিজম বৃদ্ধি পাবে ও হজম ক্ষমতা বেড়ে যাবে। ফলে স্বাভাবিকভাবেই ওজনও কমবে ও পেটের মেদও ঝরবে ম্যাজিকের মতো।

মৌরি জল গ্যাস্ট্রো এনজাইম তৈরি করতে সাহায্য করে। এর ফলে গ্যাস, অম্বল, পেট ফাঁপার সমস্যা দূর হয়। মৌরি দেওয়া জল এক প্রকার দেশি ডিটক্স ওয়াটার। শরীরে রক্ত পরিশুদ্ধির কাজ করে। নিয়মিত এই জল পান করলে এটি শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ দূর করে দেয়। এতে শরীর রোগ মুক্ত থাকে। ওজন কমাতে সাহায্য করে এই মৌরি জল। তাই এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই ডিটক্স ওয়াটার মেটাবলিজম রেট বাড়িয়ে অতিরিক্ত মেদ ঝরিয়ে দেয় দ্রুত। জিরে এবং ধনে ভেজানো জল বার বার মুখ চালানোর প্রবণতা রুখে দিতে পারে। যে কারণে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমার সম্ভাবনা কমে আসবে। তা ছাড়া, বিপাকহার উন্নত করতেও সাহায্য করে এই পানীয়। জিরে, ধনের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরে জমা দূষিত পদার্থ বার করতে সাহায্য করে। বিপাকহার বাড়লে শরীরে মেদ জমার পরিমাণ কমবে। তা ছাড়া ক্যালোরি পোড়ানোর ক্ষেত্রে এই পানীয় অনুঘটকের মতো কাজ করে। ওজন নিয়ন্ত্রণে না থাকার বড় একটি কারণ হল, খাবার দেখলেই খেয়ে ফেলার প্রবণতা। সেই প্রবণতা অনেকটা হলেও বশে রাখে এই পানীয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া