মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

cyclone fengal landfall process start

দেশ | শনিবার বিকেলেই ফেনগালের ল্যান্ডফল, ক্ষয়ক্ষতি এড়াতে একাধিক পদক্ষেপ তামিলনাড়ু সরকারের 

Rajat Bose | ৩০ নভেম্বর ২০২৪ ১৪ : ৩৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় ফেনগালের। এই নাম সৌদি আরবের দেওয়া। মৌসম ভবন জানিয়েছে, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের ফলে হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। স্কুল, কলেজ, অফিস বন্ধ।


মৌসম ভবন শুক্রবার বিকেলেই জানিয়েছিল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে। দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর থেকে গত ছ’ঘণ্টায় তা ক্রমে উত্তর–উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। শনিবার সকালে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিম এবং পুদুচেরি থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টায় তা আরও পশ্চিম–উত্তর পশ্চিম দিকে সরবে। শনিবার বিকেলের মধ্যেই হবে ল্যান্ডফল। 


মৌসম ভবন জানিয়েছে, তামিলনাড়ু–পুদুচেরি উপকূলে কারইকাল এবং মহাবলীপুরমের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়। তখন গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে গতি। সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারীর সতর্কতা জারি করা হয়েছে। 
ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ু সরকার স্কুল–কলেজ বন্ধের পাশাপাশি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। ইস্ট কোস্ট রোড এবং ওল্ড মহাবলীপুরম রোডে শনিবার বিকেলে যান চলাচল বন্ধ থাকবে। বিভিন্ন এলাকায় দু’হাজারের বেশি ত্রাণশিবির খোলা হয়েছে। উপকূল এলাকা থেকে অন্তত সাড়ে চার হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। একাধিক হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া