শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ৩০ নভেম্বর ২০২৪ ১৪ : ১৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: শনিবার দুপুরেই তামিলনাড়ু ও পুদুচেরির সমুদ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড় ফেনগাল। তারই প্রভাবে শনিবার ভোররাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হল হালকা থেকে মাঝারি বৃষ্টি। সকালেও বৃষ্টি হয়ে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবারও রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা।
এদিকে আচমকা বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষকরা। পরপর বৃষ্টির জেরে গত এক বছরে চাষের ক্ষতি হয়েছে অনেক। মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়তে হয়েছে মধ্যবিত্তকে। শীতের শুরুতেই এভাবে বৃষ্টি হওয়ায়, আবারও বাড়ছে আশঙ্কা।
দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভোররাত থেকে চলছে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে চলছে বৃষ্টি।
এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, ফেনগাল তামিলনাড়ুর উপকূলে কারিকল ও মহাবলীপুরমের মাঝের কোনও জায়গায় ও পুদুচেরির খুব কাছে ল্যান্ডফল করবে। শনিবার সন্ধের মধ্যেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। ইতিমধ্যেই কর্নাটক ও তামিলনাড়ুতে বিপুল বৃষ্টি শুরু হয়েছে।
এদিকে, শুক্রবার রাতেই দুই ২৪ পরগনা ও পুর্ব মেদিনীপুরের কোনও কোনও এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। আর শনিবার সকালেও তা অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
এদিকে, এক ধাক্কায় বেড়েছে কলকাতা–সহ গোটা বাংলার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোতেও শীতের আমেজ বাধাপ্রাপ্ত হয়েছে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৪.৫ ডিগ্রি বেশি। আগামী দু’দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?