শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ নভেম্বর ২০২৪ ০২ : ৩৭Kaushik Roy
জয়ন্ত ঘোষাল
শুক্রবার একাধিক শিল্পপতি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সভাগৃহে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে. বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতি নিয়েই এদিন এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতায় মার্কিন কনসাল জেনারেল ক্যাথি গিলস ডিয়াজ। তিনি জানান, পশ্চিমবঙ্গ বর্তমানে বিনিয়োগের জন্য উপযুক্ত রাজ্য। এখানে বিনিয়োগের আবহ রয়েছে যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করতে উৎসাহী।
কিছুদিন আগেই মার্কিন মুলুকে বড়সড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে। জো বাইডেনকে সরিয়ে ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে বিজিবিএসের আগে এই আশ্বাস বাংলার জন্য আশাব্যাঞ্জক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জাপান, জার্মানির মত দেশের প্রতিনিধিরা। তাঁরা রাজ্যে লগ্নির ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। পশ্চিমবঙ্গের শিল্পপতিদের মধ্যে ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, প্রসূন মুখার্জি, রুদ্র চ্যাটার্জি, ইমামি গোষ্ঠী। এদিন শিল্পপতিদের মধ্যে প্রথম বক্তা ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। অত্যন্ত সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ বিনিয়োগ এবং কাজের জন্য সবথেকে ভাল একটা প্ল্যাটফর্ম। পশ্চিমবঙ্গকে কেন্দ্র করেই আমার দীর্ঘদিন ধরে ব্যবসা রয়েছে’।
সিঙ্গাপুর থেকে প্রসূন মুখার্জিও জানান, বাংলায় একটা স্থায়ী সরকার রয়েছে। যে কারণে এখানে বিনিয়োগের একটা উপযুক্ত পরিবেশ রয়েছে। উপস্থিত ছিলেন, টেকনো ইন্ডিয়ার গ্রুপের ডিরেক্টর সত্যম রায়চৌধুরীও। রাজ্যের শিক্ষাক্ষেত্রের প্রসারের জন্য বড় অবদান রয়েছে তাঁর। ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে আমার খেলাধূলাতে আগ্রহ। কিন্তু বাবা আমাকে ব্যবসা করতে বলেছিলেন অনেকবার। এখানে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে আমি নবাগত। আমি এখন বাংলায় একটা স্টিল ফ্যাক্টরি করতে চাইছি। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?