মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ নভেম্বর ২০২৪ ০১ : ৫৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: যাত্রা বাতিল হলেও আর বাতিল করতে হবে না টিকিট। পরিবর্ত হিসেবে অন্য এক সুবিধা নিয়ে এল ভারতীয় রেল। যিনি যাত্রা বাতিল করেছেন তিনি না গেলে পরিবারের যেকোনও সদস্যের নামে কনফার্ম হওয়া ট্রেন টিকিট ট্রান্সফারের সুযোগ চালু করল ভারতীয় রেল। তবে এই সুবিধা শুধুমাত্র কাউন্টার থেকে বুক করা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য এবং নির্দিষ্ট নিয়ম অনুসরণ করলে তবেই ট্রান্সফার করা যাবে। যদি কারোর কনফার্ম টিকিট থাকে এবং তিনি ভ্রমণ করতে না পারেন, তবে টিকিট বাতিলের প্রয়োজন নেই। বর্তমানে সেই টিকিট পরিবারের অন্য সদস্যের নামে স্থানান্তর করা যাবে। সাধারণত ভ্রমণের পরিকল্পনা পরিবর্তিত হলে যাত্রীরা টিকিট বাতিল করেন। তবে এতে ফেরত হওয়া টাকা থেকে কিছুটা কেটে নেওয়া হয়। টাকার এই সমস্যা এড়াতে ভারতীয় রেল টিকিট স্থানান্তরের এই সুবিধা চালু করেছে।
কোন টিকিটে মিলবে এই সুবিধা?
এই সুবিধা শুধুমাত্র কাউন্টার থেকে কেনা টিকিটের জন্য প্রযোজ্য। অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে নয়। একটি টিকিট কেবল একবারই স্থানান্তর করা যাবে এবং সেটি শুধুমাত্র বাবা-মা, ভাইবোন, সন্তান বা স্বামীর/স্ত্রীর নামে ট্রান্সফার করা যাবে।
কীভাবে করবেন টিকিট স্থানান্তর?
ট্রেনের নির্ধারিত যাত্রার সময়ের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে নিকটবর্তী রেলওয়ে কাউন্টারে যেতে হবে। স্থানান্তরযোগ্য ব্যক্তির নাম সহ একটি আবেদনপত্র জমা দিতে হবে এবং উভয় পক্ষের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। নথি যাচাইয়ের পর রেল কর্মকর্তারা টিকিট স্থানান্তর করবেন।
গুরুত্বপূর্ণ তথ্য:
এই সুবিধা শুধুমাত্র কাউন্টার থেকে কেনা টিকিটের জন্য। একবার স্থানান্তরের পর, ওই টিকিট আর অন্য কারও নামে স্থানান্তর করা যাবে না। যাত্রীদের সুবিধার্থে এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল যা জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যদের ভ্রমণের সুযোগ দেবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?