বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ নভেম্বর ২০২৪ ০০ : ০১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণের স্যাটেলাইট ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল নাসা। ছবিতে লাল রঙের গরম লাভা নির্গমনের দৃশ্য এবং থেকে ধোঁয়া ও গ্যাসের বিশাল মেঘ দেখা গিয়েছে। জানা গিয়েছে, ল্যান্ডস্যাট ৯-এর অপারেশনাল ল্যান্ড ইমেজার-২ স্যাটেলাইট দিয়ে ছবিটি তোলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগ্নেয়গিরি থেকে লাভা প্রবাহিত হয়ে প্রধান সড়কগুলিতে পৌঁছে গিয়েছে। সেখানকার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ব্লু ল্যাগুনের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই লাভা আইসল্যান্ডের রেইকজেনস উপদ্বীপের সুনধুনকুর ক্রেটার সিরিজের একটি ফাটল থেকে উদ্গীরিত হয়েছে।
গত এক বছরে এটি এই এলাকায় সপ্তম আগ্নেয়গিরি উদগীরণ। নাসার আর্থ অবজারভেটরির তরফে এক এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ছবিটিতে প্রাকৃতিক রঙের দৃশ্যের সঙ্গে একটি ইনফ্রারেড সংকেত ওভারলে করা হয়েছে। যা কিনা লাভার তাপমাত্রা শনাক্ত করতে সাহায্য করবে’। বিবৃতিতে আরও জানানো হয়, লাভা থেকে নির্গত গ্যাসের মেঘে সালফার ডাই-অক্সাইড থাকলেও তা আইসল্যান্ডের বিমান চলাচলে কোনো প্রভাব ফেলেনি’।
স্থানীয় মৌসম ভবন সূত্রে খবর, লাভা উদগীরণের পর বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। নির্গত লাভা মূলত পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। কম্পন এবং ফাটল থেকে উদগীরণের প্রক্রিয়াও বর্তমানে কমে গিয়েছে। কমেছে ভূমি ধসের হারও। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি একটি ফাটল উদগীরণ। ফাটল দিয়ে মূলত দিয়ে ম্যাগমার প্রবাহ ঘটে থাকে। যখন এই ফাটল ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছে যায়, তখন লাভা ভূপৃষ্ঠে নির্গত হয়। এক রিপোর্টে বলা হয়েছে, এই অঞ্চলটি গত ৮০০ বছর ধরে নিষ্ক্রিয় ছিল। ২০২১ সালে এই রেইকজেনস এলাকায় ফের শুরু হয় আগ্নেয়গিরির প্রক্রিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?