সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার পরেই অ্যাকাউন্ট থেকে গায়েব ১১ কোটি টাকা, মাথায় হাত ৭৫-এর প্রৌঢ়ের

Kaushik Roy | ২৯ নভেম্বর ২০২৪ ২২ : ৪৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অভিনব কায়দায় প্রাক্তন শিপ ক্যাপ্টেনের থেকে ১১ কোটি টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। শেয়ার বাজারে টাকা খাটানোর প্রতারণা করে অ্যাকাউন্ট থেকে গায়েব হল ১১ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কলাবা এলাকায়।

 

 

জানা গিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা ওই ব্যক্তিকে হঠাৎই গত ১৯ আগস্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন এক অচেনা ব্যক্তি। তাঁকে শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে ভালো টাকা উপার্জনের প্রতিশ্রুতি দেন। গ্রুপের অ্যাডমিন নিজেকে আন্না স্মিথ নামে পরিচয় দিয়ে নিয়মিত শেয়ার বাজারের কৌশল ও বিনিয়োগের সুযোগ শেয়ার করতেন। 

 

 

 

গ্রুপের অন্যান্য সদস্যদের দেখে ভুক্তভোগী গ্রুপটিকে বিশ্বাস করেন। শেয়ার বাজারের অভিজ্ঞ একজন বিনিয়োগকারী হিসেবে আগ্রহ প্রকাশ করেন ট্রেডিং প্ল্যাটফর্মে বিনিয়োগ করার জন্য। এরপরেই দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করেন। সেখানে একটি লিঙ্ক পাঠিয়ে তাঁকে বলা হয় ওই সংস্থার ট্রেডিং অ্যাপ ডাউনলোড করতে।

 

 

ওই অ্যাপটি ডাউনলোড করার পর ওই প্রৌঢ় বিভিন্ন বিনিয়োগের সুযোগ সম্পর্কে মেসেজ পেতে শুরু করেন। যার মধ্যে ছিল ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট ট্রেডিং, ওটিসি ট্রেডিং এবং আইপিও। এরপর ওই জালিয়াতরা বলেন, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। 

 

 

 জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবরের মধ্যে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মোট ২২টি লেনদেন হয়। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে মোট ১১.১৬ কোটি টাকা ট্রান্সফার করেন তিনি। কারণ জানতে চাওয়ায়, তাঁকে বলা হয় ট্যাক্স থেকে বাঁচতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। এরপরে বলা হয় ২০% সার্ভিস ট্যাক্স দেওয়ার জন্য।

 

 

সেই টাকা দেওয়ার পরেও জালিয়াতরা বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করতে থাকে। শেষে, ভুক্তভোগী শেয়ার বাজারের সেই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে গিয়ে জানতে পারেন, তিনি প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। সাইবার ক্রাইমের মাধ্যমে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া