মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ নভেম্বর ২০২৪ ২১ : ১৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আইএএস অফিসার অমিত কাটারিয়া। দেশের সবচেয়ে ধনীর সিভিল সার্ভেন্টস তিনিই। তাঁর সম্পত্তি কোটি কোটি টাকার, অথচ বেতন নেন মাত্র এক টাকা। জানুন তাঁর সম্পর্কেই।
সিভিল সার্ভিস এক্সামিনেশন অর্থাৎ সিএসই-এর মতো কঠিন পরীক্ষা যাঁরা পাশ করেন, তাঁদের জার্নি সম্পর্কে এমনিতেই কৌতূহল থাকে সাধারণের। কেউ কেউ প্রশ্ন করেন ধৈর্য, অধ্যাবসায় নিয়ে। কেউ জানতে চান পড়াশোনায় কতটা সময় দিলে, হওয়া যাবে তাঁদের মতো। এসবের দিন পেরিয়ে ফের চর্চায় আইএএস অমিত কাটারিয়া। গুরুগ্রামের বাসিন্দাকে নিয়েই এখন আলোচনা।
বর্তমানে তাঁর কর্মক্ষেত্র ছত্তিশগড়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গুরুগ্রামের অমিত আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেছেন, পরে উচ্চতর শিক্ষা লাভ করেছেন দিল্লি আইআইটি থেকে। আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন। ২০০৩ সালে অমিত ইউপিএসসি পরীক্ষায় ১৮স্থান অধিকার করেন।
ঈর্ষণীয় পড়াশোনা, পরীক্ষার ফলাফলের পরেও তিনি আলোচনায় তাঁর মহৎ সিদ্ধান্তের জন্যও। জনগণের সেবাকে তিনি সবসময় রেখেছেন টাকার উপর। বেতন নেন মাত্র এক টাকা।
সেক্ষেত্রে প্রশ্ন থাকে, এক টাকা বেতন নেওয়ার পর, কীকরে সবচেয়ে ধনী আইএএস তিনি? অমিত সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের ছেলে। দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে রিয়েল এস্টেটের বড় ব্যবসা পরিবারের। বিত্তবান পরিবারের অমিত কাটারিয়া সিভিল সার্ভেন্টস হিসেবে যোগ দিয়েই তাঁর বড় সিদ্ধান্তের জন্য সকলের নজর কাড়েন। সিদ্ধান্তের মাধ্যমে অমিত বুঝিয়ে দেন, টাকা, বেতনের থেকে অনেক আগে তিনি রাখেন কাজের প্রতি, পদের প্রতি এবং মানুষের প্রতি তাঁর দায়িত্ববোধকে।
এর আগেও একবার তাঁকে নিয়ে জোর চর্চা হয়েছিল। সালটা ২০১৫, অমিত তখন ছত্তিশগড়ের বাস্তার জেলাশাসক। এলাকায় নরেন্দ্র মোদিকে স্বাগত জানানোর সময় তাঁর চোখে সানগ্লাস অর্থাৎ রোদ চশমা ছিল। তা সরকারি প্রোটোকল লঙ্ঘন বলে বিবেচিত। যদিও এসবকিছুর ঊর্ধ্বে, তাঁর কাজের জন্য তিনি জনগণের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়। অমিতের স্ত্রী অস্মিতা, তিনি পেশায় একজন পাইলট। তথ্য, কাটারিয়ার মোট সম্পত্তি ৮.৯০ কোটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?