মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

teacher by day, food delivery boy on night

দেশ | সকালে শিক্ষকতা, রাতে ফুড ডেলিভারি বয়, সংসার টানতে বিহারের যুবক করছেন হাড়ভাঙা পরিশ্রম

Rajat Bose | ২৯ নভেম্বর ২০২৪ ১৭ : ৪৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ জীবন সংগ্রাম একেই বলে। সকালে শিক্ষকতা। আর রাতে ডেলিভারি বয়। এভাবেই সংসারের ভার একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন বিহারের ভাগলপুরের বাসিন্দা অমিত কুমার।


পরিবারের বড় ছেলে। কোভিডের সময় দেড় বছর ছিলেন কর্মহীন। তারপর পরীক্ষা দিয়ে সরকারি স্কুলে পার্শ্ব শিক্ষকতার চাকরি পান। স্কুলের শারীরশিক্ষার টিচার তিনি।


সরকারি চাকরি পেলেও বেতন বেশি নয় অমিতের। মাত্র আট হাজার টাকা পান। যাতে সংসার চলে না। তাই বেছে নিয়েছেন ফুড ডেলিভারির কাজ। পাশাপাশি স্কুলের পড়ুয়াদের অনবরত খেলাধুলায় আগ্রহ গড়ে তোলার চেষ্টা করেন তিনি। অমিত জানিয়েছেন, ‘‌গত প্রায় আড়াই বছর ধরে বেতন বাড়েনি। যেখানে অন্য শিক্ষকরা প্রায় ৪২ হাজার টাকা বেতন পান, সেখানে আমার বেতন ওই আট হাজার টাকা। তাই অগত্যা অন্য কাজ খুঁজতে হয়েছে।’‌


বছরের শুরুতে অমিত সহ আরও একাধিক পার্শ্ব শিক্ষক প্রায় চার মাসের বেতন পাননি। তখন বন্ধুদের কাছে হাত পাততে হয়েছে অমিতকে। কিন্তু দিনে দিনে ঋণের টাকা বেড়ে চলছিল। এরপরই স্ত্রীর পরামর্শে জোমাটোর ফুড ডেলিভারি বয়ের কাজ শুরু করেন অমিত। তাঁর কথায়, ‘‌এই কাজের নির্দিষ্ট কোনও সময় নেই। তাই সকালে পড়ুয়াদের পড়াই। আর বিকেল পাঁচটা থেকে রাত একটা অবধি ফুড ডেলিভারির কাজ করি।’‌ 


জানা গেছে কোভিডের আগে একটি বেসরকারি স্কুলে পড়াতেন অমিত। কোভিডের সময় চাকরি চলে যায়। তারপর অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পান। কিন্তু পার্শ্ব শিক্ষক হওয়ায় বেতন বেশ কম। অমিতের কথায়, ‘‌মাত্র আট হাজার টাকায় সংসার চলে না। সন্তানদের কীভাবে মানুষ করব?‌ বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন। তাই বাধ্য হয়েই দুটি কাজ করতে হচ্ছে।’‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া