শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Parliament: সাংসদদের বিদেশযাত্রায় প্রয়োজন মন্ত্রকের অনুমতি

Kaushik Roy | ০১ ডিসেম্বর ২০২৩ ১৯ : ৫৯Kaushik Roy
বীরেন ভট্টাচার্য, দিল্লি: সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে রাজ্যসভার সদস্যদের উদ্দেশে কড়া নির্দেশিকা জারি করল সচিবালয়। রাজ্যসভার সচিবালয়ের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে, বিদেশে যেতে হলে সভার সদস্যদের বিদেশমন্ত্রকের থেকে অনুমতি নিতে হবে। বিদেশযাত্রার অন্তত ৩ সপ্তাহ আগে বিদেশমন্ত্রকের থেকে অনুমতি চেয়ে বিস্তারিত তথ্যের উল্লেখ করতে বলা হয়েছে সচিবালয়ের তরফে। রাজ্যসভার সাংসদদের আচরণবিধি তুলে ধরে সচিবালয় জানিয়েছে, "কোনও নামে হোক, সরকারি, বেসরকারি বা যে কোনও ধরণের বিদেশি আমন্ত্রণ হবে বিদেশমন্ত্রক মারফৎ। যদি কোনও আমন্ত্রণ সরাসরি সদস্যের কাছে পৌঁছায়, তাহলে সেই সাংসদকে বিদেশ যাওয়ার আগে বিদেশমন্ত্রকে সমস্ত তথ্য জানিয়ে রাজনৈতিক অনুমোদন নিতে হবে।" মহুয়া মৈত্র নিয়ে হট্টগোলের পরেই একের পর নয়া নির্দেশিকা জারি করে চলেছে লোকসভা ও রাজ্যসভার সচিবালয়। এবার নতুন করে সাংসদদের বিদেশযাত্রা নিয়ে নির্দেশিকা জারি করা হল।

সেখানে বলা হয়েছে, "বিদেশযাত্রা সম্পর্কিত যাবতীয় তথ্য, উদ্দেশ্য, জানিয়ে অন্তত ৩ সপ্তাহ আগে মহাসচিবকে জানাতে হবে যাতে বিদেশমন্ত্রক এবং সংশ্লিষ্ট দেশে ভারতের মিশন বিষয়টি সম্পর্কে অবগত হয়।" শুধুমাত্র বিদেশমন্ত্রক নয়, একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের থেকেও অনুমতি নিতে হবে রাজ্যসভার সদস্যদের। বুলেটিনে উল্লেখ করা হয়েছে, "নামে হোক, সরকারি বা যে কোনও বিদেশি সংগঠন, প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্রের কপি, তারসঙ্গে বিদেশ যাত্রার উদ্দেশ্য জানিয়ে বিদেশ সফর এবং সফর চলাকালীন স্থানীয় কোনও অনুষ্ঠানে যোগ দিতে হলে রাজনৈতিক অনুমোদনের জন্য বিদেশমন্ত্রক এবং বৈদেশিক অনুদান আইন সংক্রান্ত ছাড়পত্রের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে অনুমতি নিতে হবে।" বুলেটিনে জানিয়ে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশমন্ত্রকের থেকে অনুমতি পাওয়ার পর, বিদেশ সফর এবং সেই সফরে কোন কোন অনুষ্ঠানে যোগ দেবেন সংশ্লিষ্ট সদস্য, তা চেয়ারম্যানকে জানাতে হবে। এই বিষয়ে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, "আগে থেকেই তো অভিষেক ব্যানার্জির ফোনে নজরদারি চালানো হচ্ছে পেগাসাস বসিয়ে। আরও অনেকের ফোনেই পেগাসাস বসানো হয়েছে। আর কত নজরদারি হবে?"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া