শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

kolkata police assistant sub inspector bapan das helps poor people

কলকাতা | পেশায় পুলিশকর্মী, মানুষের পাশে থাকতে ভালবাসেন কলকাতা পুলিশের এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর

Rajat Bose | ২৯ নভেম্বর ২০২৪ ১৩ : ৪৩Rajat Bose

তীর্থঙ্কর দাস: পেশায় পুলিশকর্মী। আর নেশা মানুষের পাশে থাকা। বর্তমানে পুলিশের নাম শুনলেই রীতিমতো ঘৃণা আসে কম বেশি অনেকেরই মনে। কিন্তু কথায় আছে একজন খারাপ মানে সবাই খারাপ নয়। তারই অন্যতম উদাহরণ কলকাতা পুলিশের এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। বিধায়ক সৌগত রায়ের দেহরক্ষী এবং কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর অ্যাসিস্ট্যান্ট সাব–ইন্সপেক্টর বাপন দাস। বাড়ি উত্তরবঙ্গে। 

 

 

এই পুলিশকর্মীর মহৎ কাজের জন্য তিনি মানুষের মনে আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন। যাঁদের কেউ নেই, তাঁদের পাশে থাকেন তিনি। দরকারে রক্ত দেওয়া থেকে শুরু করে, রক্ত জোগাড় করে দেওয়া হোক বা শীতে গরীব মানুষদের বিনামূল্যে বস্ত্র বিতরণ–সবটাই ৮ বছর ধরে নিজেই করে আসছেন তিনি। 

পুলিশের কাজ সামলানোর সঙ্গে সঙ্গে কিভাবে তিনি এই কাজ ৮ বছর ধরে করে আসেন তারই খোঁজ নিল আজকাল ডট ইন। 

 

 

আজকাল ডট ইনকে তিনি জানান ২০১৬ সালে বাড়িতে তিনি লক্ষ্য করেন তাঁর স্ত্রী শীতকাল এলেই পুরোনো জামা কাপড় রোদে দেয়। তা দেখে তিনি প্রশ্ন করেন রোদে কেন দেওয়া হচ্ছে?‌ যার উত্তরে স্ত্রী তাঁকে জানায়, ‘‌রোদে না দিলে এগুলো নষ্ট হয়ে যাবে।’‌ তখনই তিনি ভাবেন যদি এই জামাকাপড় যাঁদের দরকার তাঁদেরকে দিলে কেমন হয়?‌ 

উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকরা কাজ করে যা রোজগার করেন তা দিয়ে শীতকালের পোশাক কেনা সম্ভব হয়ে ওঠে না। তাই উত্তরবঙ্গ থেকেই তিনি বিনামূল্যে দরিদ্রদের শীতের বস্ত্রদান করা শুরু করেছিলেন। 

খবরটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তিনি রীতিমতো ভাইরাল হয়ে যাযন। কলকাতার মানুষের আবদারে তিনি এই শহরেই মানুষের পাশে থাকার কাজ শুরু করেন। 
কর্মস্থল কলকাতা এবং ডানলপে পুলিশ কোয়ার্টারে থাকেন সস্ত্রীক বাপন দাস। রেল ব্রিজের নিচে আন্ডারপাসে তিনি ২০১৬ সালেই চালু করে দিয়েছিলেন ‘‌মানবতার দেওয়াল’‌।


 তাঁর ব্যানারে লেখা ‘‌যাদের প্রয়োজন তাঁরা নিয়ে যান’‌ এবং ‘‌যাঁদের দেওয়ার তাঁরা দিয়ে যান।’‌ সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত অগণিত দরিদ্র মানুষ নিজেদের মতন করে বেছে বেছে শীতের বস্ত্র নিয়ে যায়। 

 

 

 

সাংসদ তথা তৃণমূলের নেতা সৌগত রায়ের সহায়তা তিনি প্রতিটা মুহূর্তে পেয়েছেন বলেও জানিয়েছেন। পুলিশের কাজের ফাঁকে তিনি কী করে এই কাজ করেন?‌ বাপনের কথায়, ‘‌ইচ্ছা থাকলে সব হয়। ছুটির দিনে গোটা শহর ঘুরে জামাকাপড় নিয়ে আসি লোকের বাড়ি বাড়ি গিয়ে।’‌ ‘‌মানবতার দেওয়ালের’‌ সঙ্গে সঙ্গে তিনি শীতকালে আয়োজন করেন ‘‌ভালবাসার বাজার’‌– এর। যখন জামাকাপড়ের সংখ্যা অঢেল হয়ে যায় তখন তিনি কোনও একটি গ্রামে গিয়ে বিভিন্ন বয়সী মানুষের জন্য তা সাজিয়ে রেখে দেযন এবং ওরা নিজেদের ইচ্ছে মতন পছন্দ করে সেগুলো নিয়ে যায়। নিজের প্রথম প্রথম বিবাহ বার্ষিকীতে উত্তরবঙ্গে তিনি চালু করেছিলেন ‘‌বিনামূল্যের বাজার’‌ যেখানে চাল, ডাল, চিনি, সাবান এবং প্রতিদিনের সামগ্রী তিনি সাজিয়ে রেখেছিলেন এবং মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন। প্রতিবছর বিবাহ বার্ষিকী উপলক্ষে তিনি উত্তরবঙ্গে এই বাজার চালিয়ে আসেন। 

পেশায় পুলিশকর্মী বাপনের ইচ্ছে দক্ষিণ কলকাতায়ও মানবতার দেওয়াল চালু করার। যাতে দক্ষিণ কলকাতার গরীব অসহায় মানুষগুলো শীতে নিজেদের গরম রাখতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া