বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | একঘেয়ে জলখাবার খেয়ে বিরক্ত? শীতের পাতে থাকুক হরেক সবজির পরোটা

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ নভেম্বর ২০২৪ ০৪ : ০৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: শীতের বাজার ছেয়ে যায় রকমারি সবজিতে। ঠান্ডার আমেজে প্রাতঃরাশ হোক বা বিকেলের জলখাবার, হরেক মরশুমি সবজির পরোটার জুড়ি মেলা ভার। স্বাদেও যেমন দুর্দান্ত,  তেমনই পুষ্টিগুণেও ভরপুর। জানুন পরোটার সহজ রেসিপি

মেথি পরোটা

উপকরণ: ২ কাপ আটা, ১ কাপ মেথি শাক, আদা,  ১/২চা চামচ জোয়ান, স্বাদ মতো কাঁচা লঙ্কা,  লবণ,  সাদা তেল বা ঘি

প্রণালী: প্রথমে ভাল করে আটা ছেঁকে নিতে হবে। এবার আটার মধ্যে লবণ, গ্রেট করা আদা, লঙ্কাকুচি, জোয়ান আর ১ চা চামচ সাদা তেল মিশিয়ে ময়াম দিন। এরপর মেথি শাক ও পরিমাণ মতো জল দিয়ে ডো তৈরি করতে হবে। ৫ মিনিট ডো-টা রেখে পরোটার আকারে লেচি কেটে বেলে নিন। এবার তাওয়ার মধ্যে তেল বা ঘি দিয়ে সামান্য উলটে-পাল্টে ভেজে নিলেই তৈরি মেথি পরোটা।  

ফুলকপির পরোটা

উপকরণ: ১টা ছোট ফুলকপি, ২ কাপ ময়দা, ১/২ চা চামচ জিরেগুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলাগুঁড়ো,  স্বাদ মতো নুন-চিনি, ধনেপাতা কুচি, পরিমাণ মত সাদা তেল

প্রণালী: ফুলকপি গ্রেট করে তাতে সব মশলা দিয়ে ভাল করে মেখে নিন। ময়দা মেখে রাখুন। কড়াইতে অল্প তেল দিয়ে পুর ভেজে ঠান্ডা হতে দিন। এবার ওই ময়দা মাখা থেকে লেচি কেটে নিয়ে তাতে বাটির মত ডো তৈরি করে নিন। ডো-র মধ্যে অল্প করে পুর দিয়ে মুখটা সাবধানে বন্ধ করুন। এবার আটার গুড়ো ছড়িয়ে দিয়ে খানিকটা মোটা করে বেলে নিন। একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে ভাল করে এপিঠ-ওপিঠ ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন ফুলকপির পরোটা। 

মুলোর পরোটা

উপকরণ: ১টা মুলো, ১ কাপ আটা, ১ চামচ টক দই, ১/২ চামচ ধনে গুঁড়ো, ১/২ চামচ কালো জিরে, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এবং নুন ও চিনি, ১ টা পেঁয়াজ, ধনেপাতা কুচি, পরিমাণ মত ঘি

প্রণালী: টকদই ও হালকা গরম জল দিয়ে আটা মেখে রাখুন। মুলোর খোসা ছাড়িয়ে গ্রেট করে তাতে নুন মিশিয়ে রাখুন। এতে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। এবার কড়াইতে তেল গরম হলে কালোজিরে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিন। সঙ্গে মুলো দিয়ে ভাল করে নাড়াচাড়া করে পুর তৈরি করুন। আটা থেকে লেচি কেটে তাতে মুলোর পুর ভরে বেলে নিন। এরপর তাওয়াতে ঘি বুলিয়ে সেঁকে নিলেই তৈরি সুস্বাদু মুলোর পরোটা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া