মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এই মহিলাকে চেনেন? নিত্যদিনের আয় ছিল ২০ টাকা, বর্তমানে ১০০ কোটির কোম্পানির কর্ণধার, রয়েছে বিএমডব্লু 

Kaushik Roy | ২৮ নভেম্বর ২০২৪ ০১ : ৩৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ইচ্ছে থাকলেই উপায় হয়। এই প্রবাদটি চিন্নু কালার জীবনের সঙ্গে একদম মিলে যায়। চিন্নু কালা বর্তমানে ভারতের ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। কিন্তু কথায় আছে কষ্ট করলে তবেই কেষ্ট মেলে, চিন্নুর কষ্টের দিনগুলো শুনলে গলা ভারী হতে বাধ্য। চিন্নুর যখন মাত্র এক বছর বয়স তখনই চিন্নুর মা তাঁকে ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান। এরপর তাঁর বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। পারিবারিক অশান্তির কারণে মাত্র ১৫ বছর বয়সে চিন্নুকে বাড়ি ছাড়তে হয়। হাতে ছিল মাত্র একটি ব্যাগ পকেটে এবং ৩০০ টাকা।

 

 

কোনও আশ্রয় না থাকায় মুম্বাইয়ের রেলওয়ে স্টেশনে টানা দু’দিন কাটিয়েছিলেন তিনি। তবে এত কষ্টের পরেও চিন্নু কখনও হাল ছাড়েননি। সেন্ট আলয়সিয়াস স্কুলে দশম শ্রেণিতে পড়ার সময় তাঁর জীবনে বড় পরিবর্তন আসে। পারিবারিক সমস্যার কারণে বাড়ি ছেড়ে জীবিকা নির্বাহের জন্য ছুরি বিক্রি করতে শুরু করেন তিনি। দৈনিক আয় ছিল মাত্র ২০ টাকা। তার কয়েক বছর পর, চিন্নুর জীবনে বড় মোড় আসে। এক মিস ইন্ডিয়া বিউটি কনটেস্টে অংশগ্রহণের সুযোগ পান এবং প্রথম দশ ফাইনালিস্টের জায়গা করে নেন তিনি। এরপরই একে একে মডেলিংয়ের কাজ পেতে শুরু করেন। 

 

 

২০০৪ সালে ব্যবসায়ী অমিত কালার সঙ্গে বিয়ে হয় চিন্নুর। তবে তিনি জানতেন, মডেলিং তাঁর স্থায়ী ক্যারিয়ার নয়। তখনই তাঁর মাথায় আসে ব্যবসা করার কথা। ২০১৪ সালে মাত্র তিন লক্ষ টাকা বিনিয়োগ করে ‘রুবানস অ্যাক্সেসরিজ’ প্রতিষ্ঠা করেন। বেশিদিন অপেক্ষা করতে হয়নি। দ্রুত তাঁর কোম্পানি জনপ্রিয়তা পায়। ২০১৮ সালের মধ্যে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং কোচিতে ছড়িয়ে পড়ে চিন্নুর ব্যবসা। বর্তমানে রুবানস অ্যাক্সেসরিজ ১০০ কোটি টাকার একটি ব্র্যান্ড। চিন্নু বর্তমানে একটি ৫,০০০ বর্গফুটের বাড়িতে থাকেন এবং বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়ি রয়েছে তাঁর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া