বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ০০ : ৪৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মহাকাশেই আটকে সুনীতা ইউলিয়ামস। সর্বক্ষণ নজর তাঁর পরিস্থিতির উপর। কেমন আছেন তিনি? দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন? কবে ফিরে আসবেন পৃথিবীতে? সর্বক্ষণ গবেষক, অনুরাগীদের মধ্যে হাজারো প্রশ্ন। তার মাঝেই সুনীতা দিলেন খুশির খবর। জানালেন, মহাকাশে আছেন তো কী হয়েছে? অন্যান্যবারের মতোই এবারেও তিনি সেখানেই পালন করবেন থ্যাঙ্কসগিভিং ডে। বিশেষ দিনে তাঁর পাতে থাকবে বিশেষ খাবার। মেনুও জানিয়েছেন তিনি।
তার আগে একটু বলে নেওয়া যাক, কী এই থ্যাঙ্কসগিভিং দিবস? প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিশেষ দিন পালন করা হয়। বিশেষ দিনে, পরিবারের সকলে, বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে থাকেন। টেবিলে থাকে পছন্দের খাবার। চলে হইচই, হুল্লোড়। জীবনের উদযাপন এককথায়। নাসা একটি ভিডিও শেয়ার করেছে। তাতে পৃথিবীর সকলকে থ্যাঙ্কসগিভিং ডে-র শুভেচ্ছা জানিয়েছেন সুনীতা। বলেছেন, ‘যাঁরা পৃথিবীতে রয়েছেন, যাঁরা আমাদের সমর্থন করছেন, সবাইকে থ্যাঙ্কসগিভিং-এর শুভেচ্ছা।‘
মহাকাশে তাঁরা থাকলেও, নাসা বিশেষ দিন উদযাপনে তাঁদের জন্য বাটারনাট স্কোয়াশ, আপেল, সার্ডিন এবং স্মোকড টার্কি, ম্যাশড পোটাটোর ব্যবস্থা করেছে। বিশেষ দিনে, বিশেষ খাবার খেয়েই উদযাপন করবেন তাঁরা। উল্লেখ্য, সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ৬ জুন থেকে মহাকাশেই আটকে রয়েছেন। তাঁদের মহাকাশ মিশন মূলত আটদিনের থাকলেও, বোয়িং স্টারলাইনারের প্রযুক্তিগত সমস্যার কারণে দীর্ঘদিন সেখানেই আটকে তাঁরা। দিনকয়েক আগেই সুনীতার ছবি প্রকাশ্যে এসেছিল, তা দেখে অনেকেই বলেছেন, মহাকাশে থাকার কারণে, বড় প্রভাব পড়েছে সুনীতার শরীরে। অনেকটাই শীর্ণকায় হয়েছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?