মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মঞ্চে রাহুল-মমতা-কেজরিওয়াল, চতুর্থ দফায় রেকর্ড গড়ে ঝাড়খণ্ডের মসনদে বসলেন হেমন্ত

Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ২৩ : ৫৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুরশিতে বসলেন হেমন্ত সোরেন। বসলেন রেকর্ড গড়ে। হেমন্ত সোরেনের শপথ গ্রহণের অনুষ্ঠানে কার্যত নিজেদের শক্তি দেখাল ইন্ডিয়া জোট। উপস্থিত রইলেন মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অরবিন্দ কেজরিওয়াল, সুনীতা কেজরিওয়াল, তেজস্বী যাদব, অখিলেশ যাদব-সহ ইন্ডিয়া জোটের নেতারা। হেমন্তের পাশে রইলেন শিবু সোরেন, কল্পনা সোরেন। 

বিজেপি বহু চেষ্টা করলেও, এই ভোটে পরিবর্তন নয়, প্রত্যাবর্তনকেই বেছে নিয়েছে ঝাড়খণ্ড। হেমন্ত সোরেন সে রাজ্যের ইতিহাসে প্রথম, যিনি পরপর দু’ বার মুখ্যমন্ত্রীর কুরশিতে বসলেন। ২০০০ সালে নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ঝাড়খণ্ড। তারপর থেকে, ২৪ বছরে ১৪ বার মুখ্যমন্ত্রীর বদল হল, মাঝে তিনবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। কেউ মুখ্যমন্ত্রীর আসনে থেকেছেন ৫ বছর, কেউ ১৫৩ দিন। কিন্তু এর আগে, পরপর দু’ বার মুখ্যমন্ত্রীর কুরশিতে বসেননি কেউ।

হেমন্ত প্রথম, ঝাড়খণ্ডবাসী যাঁকে দ্বিতীয়বার সেই মসনদে বসালেন। এর আগে ২০১৩ সালের ১৩ জুলাই থেকে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর, ২০১৯ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি, ২০২৪ সালের ২৮ নভেম্বর থেকে এই ভোট পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। ফের ২০২৪-এর ২৮ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন। 

জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তারি, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা, ফের ফিরে এসে মুখ্যমন্ত্রীর কুরশিতে বসা হেমন্তের জন্য, এই বিধানসভা ভোট ছিল প্রেস্টিজ ফাইট। অন্যদিকে বিজেপির কাছে এই ভোট ছিল, এইন্ডিয়া জোটকে হারিয়ে ঝাড়খণ্ডে এনডিএ সরকার গড়া। তবে অঙ্ক উল্টে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঝাড়খণ্ডের রাজনীতিতে হেমন্তের গ্রেপ্তারি জেএমএম এবং ইন্ডিয়া জোটের জন্য শাপে বর হয়েছে একপ্রকার। বারহায়িত  কেন্দ্র থেকে ভোট লড়ে প্রতিপক্ষকে প্রায় ৪০ হাজার ভোটে হারিয়েছেন তিনি। 

হেমন্তের গ্রেপ্তারিতে বারবার সুর চড়িয়েছে ইন্ডিয়া জোট, সেই জোট হাজির রইল হেমন্তের শপথ গ্রহণেও। আগেই জানা গিয়েছিল, তাঁর শপথ গ্রহণে হাজির থাকার জন্য ইন্ডিয়া জোটের নেতা নেত্রীদের আহ্বান জানিয়েছেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার সে রাজ্যের রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার হেমন্তকে শপথ বাক্য পাঠ করান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া