শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | রাসায়নিক বিষ স্প্রে-র আতঙ্কে অর্জুন রাখছেন বিশেষ চশমা, তৃণমূলের কটাক্ষ ‘কেমিক্যাল ইমব্যাল্যান্স’ 

Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ২২ : ৪৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধান অর্জুন সিংকে ভবানী ভবনে ফের তলব করা হয়েছিল। তলবে সাড়া দিয়ে‌ বৃহস্পতিবার ব্যারাকপুর থেকে অর্জুন ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন বাড়ির কাছে হনুমান মন্দিরে পুজো দিয়ে। আর সেখানেই আলচনায় উঠে এল অর্জুনের বিশেষ চশমা। জানালেন, সিআইডি যাতে তাঁর চোখে 'রাসায়নিক বিষ' দিতে না পারে সেই জন্য সঙ্গে নিয়েছেন বিশেষ এক ধরনের চশমা। 


বৃহস্পতিবার সকালে ভবানী ভবনে হাজিরা দিতে যাওয়ার আগে অর্জুন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তিনি বলেন, 'গত ১৬ নভেম্বর আমাকে সিআইডি ভবানীভবনে তলব করেছিল। চার ঘণ্টা আমাকে বসিয়ে রেখেছিল। কোনও লাভ হয়নি। আজ আবার আমাকে যেতে বলেছে। শুধু শুধু হেনস্থা করার জন্য আমাকে বারবার সিআইডি ভবানীভবনে ডেকে পাঠাচ্ছে।' তখনই জানান, সঙ্গে নিয়েছেন সাদা কাচের বিশেষ এক ধরনের অত্যাধুনিক চশমা। অর্জুনের বক্তব্য, রাসায়নিক বিষ স্প্রে করা হতে পারে। সেই আতঙ্ক থেকেই বিশেষ ধরনের অত্যাধুনিক চশমা সঙ্গে নিয়ে বেরিয়েছেন। রাসায়নিকের প্রতিক্রিয়ার সময়সীমা নিয়েও এদিন নিজের মতামত জানান অর্জুন। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্যও করেন তিনি।

এর আগেও তলবে সাড়া দিয়ে ভবানী ভবনে গিয়েছিলেন অর্জুন। সেবার বলেছিলেন, ‘এখানে তো কিছু খাব না। কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে। মরে যাব। তিন মাসের মধ্যে মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে যাবে। আজকাল কিছু খাওয়ানোরও দরকার নেই। চেয়ারে লাগিয়ে দিলে, তা থেকে হাতে লাগলেই হয়ে যায়। দু’ মাস পরে মারা যাবেন। আমার কিছু হলে সরকার দায়ী থাকবে।'

প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত অর্জুন ভাটপাড়া পুরসভার পুরপ্রধান পদে ছিলেন। ওই সময় বিভিন্ন প্রকল্পে টেন্ডারের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। সিআইডি ভাটপাড়া পরসভার আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে। সিআইডির প্রাথমিক অনুমান, পুরসভায় মোট চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মুখে অর্জুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।  ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে সিআইডি তাঁকে ভবানীভবনে ডেকে পাঠিয়েছিল। সম্প্রতি রাজ্য গোয়েন্দা সংস্থা ওই মামলার তদন্তের জাল গোটাতে শুরু করেছে। রাজ্যের ছটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের পরের দিন ১৪ তারিখ অর্জুন ভবানী ভবনে হাজিরা দিতে গিয়েছিলেন। সেদিনও তৃণমূল নেতা তথা জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুনকে কটাক্ষ করে বলেছিলেন, তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাই ভুল বকছেন। 


ফের এদিন অর্জুন বেলাগাম হতেই, কটাক্ষ করেছে তৃণমূল। জগদ্দল বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, 'মনে হচ্ছে অর্জুন সিং-এর শরীরে 'কেমিক্যাল ইমব্যালেন্স' হয়েছে। তাই এই ধরনের ভুলভাল কথা বলছে। আসলে যে মামলায় সিআইডি অর্জুনকে ডেকেছে সেই মামলায় অর্জুন যে অপরাধী সেটা নিজেও জানে। ফলে গ্রেপ্তারি এড়াতে এই ধরনের বাহানা করছে যাতে শরীর খারাপের ছুতো দেখিয়ে গ্রেপ্তারি এড়ানো যায়।‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া