মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সব জেনে বিবাহ বহির্ভূত সম্পর্কে সহবাসের পর করা যাবে না ধর্ষণের অভিযোগ! পর্যবেক্ষণ শীর্ষ আদালতের 

Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ২২ : ০৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বড় পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের আদালতের। সব জেনে শুনে কেউ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে এবং সেই সম্পর্কে সহবাসের পর, তিনি ধর্ষণের অভিযোগ তুলতে পারবেন না। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। বৃহস্পতিবার আদালতের এই বার্তার পর জোর চর্চা দেশে। ঠিক কী বলেছে দেশের শীর্ষ আদালত? একটি মামলার শুনানি প্রসঙ্গে এই মন্তব্য সুপ্রিম কোর্টের। আদালত এদিন জানায়, কেউ যদি জেনে শুনে কোনও ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান এবং তাঁর সঙ্গে দীর্ঘকাল সম্পর্কে থাকার সময় সহবাসে লিপ্ত হন এবং তারপরে যদি অভিযোগ করেন, ওই সঙ্গী প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন, কিংবা ধর্ষণের অভিযোগ আনেন সঙ্গীর বিরুদ্ধে, তা গ্রাহ্য হবে না। কারণ, তিনি ওই সঙ্গী বিবাহিত জেনেই সম্পর্কে জড়িয়েছিলেন, সেক্ষেত্রে আচমকা সম্পর্কের অবনতি ঘটলে বা অন্য কোনও কারণে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস বা ধর্ষণের অভিযোগ করতে পারেন না। দিনে দিনে এই অভিযোগের প্রবণতা বাড়ছে বলেও পর্যবেক্ষণ আদালতের । 

সাত বছরের পুরনো এক মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি এ কোটিশ্বরের বেঞ্চ এই রায় দিয়েছে, এবং ওই এফআইআর খারিজ করে দেওয়া হয়েছে। সাত বছর আগে বনিতা এস যাদব মুম্বইয়ে মহেশ নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মহেশ সহবাস এবং ধর্ষণ করেছেন। মহেশ বনিতার সঙ্গে সম্পর্কের সময় বিবাহিত ছিলেন। বনিতা তা জেনেই সম্পর্কে জড়ান। দীর্ঘ দিনের সম্পর্কের পর ওই অভিযোগ করেন বনিতা। ২০১৭ সালে মহেশের বিরুদ্ধে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের মামলা দায়ের হয়।

এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, বনিতা মহেশ বিবাহিত জেনে সম্পর্কে জড়িয়েছিলেন এবং দীর্ঘদিন সেই সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে শুরু হওয়া সম্পর্কের পর, সঙ্গীর বিরুদ্ধে ২০১৭ সালে অভিযোগ দায়ের করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া