মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ২০ : ১৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: একই পরিবারের তিনজন। তিনজনই দেশের সাংসদ। মা, দাদার পর, এবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী। রাহুলের ছেড়ে যাওয়া আসন থেকে, তাঁর মার্জিন টপকে বিপুল ব্যবধানে জিতেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রথমবার সংসদীয় রাজনীতিতে এসেছেন তিনি। মা-দাদার পর, এবার দেশের সাংসদ। বৃহস্পতিবার তিনি শপথ গ্রহণ করলেন ওয়ানেড়ের সাংসদ হিসেবে। এর আগে ২০১৯, ২০২৪ সালে ওয়ানেড়ে থেকে ভোট জিতেছিলেন রাহুল। ২০২৪ সালে ওই কেন্দ্রের সঙ্গেই তিনি জেতেন রায়বেরেলিও। রাহুল ফিরে যান সেখানকার সাংসদ হিসেবে।
এদিন তাঁর পরনে ছিল একটি কেরালা কাসাভু শাড়ি। যা শুধু ওয়েনাড নয়, সামগ্রিকভাবে দক্ষিণী ওই রাজ্যেরই ঐতিহ্য। সাদা রঙের এই শাড়ির পাড় হয় উজ্জ্বল সোনালী রঙের। যেকোনও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে কেরালার মহিলারা এই শাড়ি পরেন। এদিন অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্যান্য সাংসদদের উপস্থিতিতে লোকসভায় শপথবাক্য পাঠ করেন প্রিয়াঙ্কা।
তবে তার কিছু আগের একটি মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেই বলছেন, রাজনীতির ময়দানে এ এক ‘মিষ্টি মুহূর্ত’। ভিডিওতে দেখা গিয়েছে, শপথ বাক্য পাঠ করার আগে প্রিয়াঙ্কা গান্ধী যখন সংসদে প্রবেশ করছিলেন, তখন তাঁর ফটোগ্রাফার দাদা রাহুল গান্ধী নিজে। প্রিয়াঙ্কাকে দেখেই নিজের ফোনে ছবি তোলেন রাহুল, দাদাকে দেখেই হাসি মুখে পোজ বোন প্রিয়াঙ্কার। রাজনৈতিক মহল বলছে, সংসদে রায়বেরেলির সাংসদ ছবি তুলছেন ওয়ানেড়ের সাংসদের, আর একই সঙ্গে বোনের ছবি তুলছেন দাদা। তবে এই প্রথম সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কার প্রবেশ হলেও, রাজনীতির ময়দানে তিনি বহুদিন ধরেই রয়েছেন। এর আগেও প্রচার-সহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে ভাই-বোনের খুনসুটির মুহূর্ত ধরা পড়েছে। এবার সংসদে দু’ জনে উপস্থিত থাকবেন এক্সঙ্গেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?