মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লোকসভার অধিবেশনের মাঝেই বিস্ফোরণ রাজধানীতে, দিল্লি-কাণ্ডে বাড়ছে আতঙ্ক

Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ১৯ : ২৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: লোকসভার অধিবেশন চলছে। আজই সাংসদ হিসেবে লোকসভায় শপথ নিয়েছেন নব নির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তবে অধিবেশনের মাঝেই উত্তেজনা খাস দেশের রাজধানীতে। দিল্লির প্রশান্ত বিহারের পিভিআর কমপ্লেক্সের কাছে আচমকা বৃহস্পতিবার ১২টার কিছু আগে বিস্ফোরণের ঘটনা ঘটে।দিল্লি পুলিশ জানিয়েছে, পুলিশের কাছে ফোন যায়, তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। 

দেশের রাজধানীতে সংসদের অধিবেশন চলাকালীন এই বিস্ফোরণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর পিছনে কোনও নাশকতার ছক রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। পিভিআর কমপ্লেক্সের কাছে একটি মিষ্টির দোকানের পাশে বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনা ঘটে। তেমনটাই জানাচ্ছে সর্বভারতীয় সংবাদ সংস্থা। যদিও ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এর আগেও রোহিনীর প্রশান্ত বিহারের সিআরপিএফ স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। স্কুলের দেওয়াল খতিগ্রস্ত হয়েছিল। তার পরে খাস দিল্লিতে ফের বিস্ফোরণের ঘটনা। পুলিশ জানিয়েছে এবারেও বিস্ফোরণস্থল থেকে সাদা পাউডারের মতো দ্রব্য পেয়েছে তারা, যা আগেরবারও ঘটনাস্থল থেকে মিলেছিল। 

বিস্ফোরণ প্রসঙ্গে প্রাথমিক তদন্তে অনুমান ছিল, অপরিশোধিত বোমা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, তদন্তে মনে করা হচ্ছে, জ্বলন্ত সিগারেট থেকেই এই বিপত্তি। এক ব্যক্তি তাঁর কুকুরকে সঙ্গে নিয়ে হাঁটছিলেন, সিগারেট জ্বলন্ত অবস্থায় ছুড়ে ফেলেন রাস্তায়। ওই সিগারেট শিল্প বির্জ্যের সংস্পর্শে আসার কারণেই বিস্ফোরণ ঘটেছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া