মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২৮ নভেম্বর ২০২৪ ১৯ : ১১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আগামী ২২ জানুয়ারি রামলালার বিগ্রহে 'প্রাণপ্রতিষ্ঠা'র বর্ষপূর্তি। কিন্ত ২০২৫ সালের ওই দিন প্রাণপ্রতিষ্ঠার বর্ষপূর্তি পালন করা হবে না বলে জানিয়ে দিল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তার বদলে ১১ জানুয়ারি পালন করা হবে ওই অনুষ্ঠান।
গত সোমবার ট্রাস্টের আধিকারিকরা একটি বৈঠকে বসেছিলেন তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিন পরিবর্তনের কারণ হিসাবে জানানো হয়েছ, হিন্দু পঞ্জিকা (পঞ্চাং) অনুসারে হিন্দু উৎসব পালনের ঐতিহ্য বজায় রেখে প্রতি বছর পৌষ শুক্লা দ্বাদশী বা কূর্ম দ্বাদশীতে প্রভু শ্রী রামলালা সরকারের প্রাণপ্রতিষ্ঠার বার্ষিকী পালন করা হবে। ইংরাজি ক্যালেন্ডার মতে ২০২৫ সালে দিনটি ১১ জানুয়ারি। তাই ওই দিনটিতেই বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হবে।
जय श्री राम!
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) November 25, 2024
श्रीराम जन्मभूमि तीर्थ क्षेत्र न्यास की बैठक आज मणिराम दास छावनी में हुई। बैठक में निम्न निर्णय लिए गए:
१. संतों से परामर्श के पश्चात यह तय किया गया कि जिस प्रकार सभी हिंदू उत्सव और पर्व हिंदी तिथि एवं पंचांग के अनुसार मनाए जाते हैं, उसी प्रकार प्रभु श्री रामलला… pic.twitter.com/t8y50Qtdgv
ট্রাস্ট্রের ওই বৈঠকে আর বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির অ্যাপোলো হাসপাতাল মন্দির চত্বরেই তিন হাজার বর্গমিটারের একটি উন্নতমানের হাসপাতাল নির্মাণ করবে। মন্দিরের দক্ষিণে ৫০০ আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ তৈরি করা হবে। মন্দিরের আগত ভক্তদের জন্য নয় মিটার চওড়া এবং ৬০০ মিটার লম্বা স্থায়ী ছাউনি তৈরি করা হবে। সপ্তমণ্ডল মন্দির মার্চে, শেষাবতরা মন্দির আগস্টে এবং মন্দিরের বাইরের কাজ অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে বলে সমাজমাধ্যমে জানিয়েছে ট্রাস্ট।
২০২৫-এর জুন মাসে মন্দিরের কাজ সম্পন্ন হওয়ার সময়সীমা ধরা হয়েছে। যদিও সেই সময়সীমা নিয়ে নিশ্চিত নন নির্মামকাজের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি জানিয়েছেন, জুন মাসের মধ্যে মন্দিরের কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। কর্মীসঙ্কট এবং কাঁচামালের গুণগত মান পরীক্ষা করতে গিয়ে বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে মন্দিরের কাজ সম্পন্ন হয়ে যাবে।
অযোধ্যার রাম মন্দির দৈর্ঘ্যে ৩৮০ ফুট, প্রস্থে ২৫০ ফুট এবং উচ্চতায় ১৬১ ফুট। মোট ৩৯২টি থামের সাহায্যে দাঁড় করানো হয়েছে মন্দিরটিকে। রয়েছে ৪৪টি দরজা। মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছে কৃষ্ণশিলায় তৈরি রামলালার বিগ্রহ। উচ্চতা ৫১ ইঞ্চি। ২০২৪ সালের ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছিল অযোধ্যার রাম মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হয়েছিল মন্দিরের। ওই দিন অভিজিৎ মুহূর্তে রামলালার বিগ্রহে 'প্রাণপ্রতিষ্ঠা' করেছিলেন মোদি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?