শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৮ নভেম্বর ২০২৪ ১৪ : ৫৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটের রহস্যমৃত্যু। মুম্বইয়ের আন্ধেরির একটি ফ্ল্যাট থেকে এয়ার ইন্ডিয়ার পাইলট সৃষ্টি তুলির (২৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, ওই তরুণী আত্মহত্যা করেছেন। গলায় মোবাইলের চার্জারের তার জড়ানো ছিল ওই তরুণীর। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তরুণীর মৃত্যুর খবর পাওয়ার পরই পরিবারের তরফে প্রেমিক আদিত্য পণ্ডিত (২৭)–র বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার ভিত্তিতেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনার দিন সকালেই সৃষ্টি তাঁর প্রেমিককে ফোন করে এবং আত্মহত্যা করবে বলে জানায়। অভিযুক্ত সেই সময় দিল্লি যাচ্ছিল। তড়িঘড়ি ফ্ল্যাটে এসে পৌঁছলেও ভিতর থেকে কেউ দরজা খোলেনি। তখন নকল চাবি বানিয়ে ফ্ল্যাটে ঢোকে যুবক। ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রেমিকাকে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। জানা গেছে, ওই তরুণী উত্তরপ্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে মুম্বইয়ে থাকত। দুই বছর আগে দিল্লিতে কমার্শিয়াল পাইলটের কোর্স করতে গিয়েছিল তরুণী। সেই সময়ই আদিত্য পণ্ডিতের সঙ্গে আলাপ ও প্রেমের সম্পর্ক।
মৃতার কাকার অভিযোগ, প্রায়শই রাস্তাঘাটে সকলের সামনে সৃষ্টিকে হেনস্থা, অপমান করত ওই যুবক। তাঁর পোশাক থেকে খাবারের অভ্যাস–সবই বদলে ফেলার জন্য ক্রমাগত চাপ দিত। এমনকী, ওই যুবকের চাপেই আমিষ খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল তরুণী।
মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। ২৯ নভেম্বর পর্যন্ত যুবককে পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?