মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Gang robs Delhi shopkeeper of 50000 rupees at gunpoint to fund their hill trip

দেশ | পাহাড়ে ঘুরতে যেতে মন চাইছে, কিন্তু পকেট গড়ের মাঠ, কী করলেন এই ছয় জন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২৭ নভেম্বর ২০২৪ ০১ : ৪৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক:  জেল থেকে বেরিয়ে পাহাড়ি ঘুরতে যাওয়ার ইচ্ছে জেগেছিল। কিন্তু পকেট গড়ের মাঠ। সেই টাকা জোগাড় করতে বেশ কয়েকটি ডাকাতির ছক কষে ছ'জনের একটি দল। কিন্তু সুখ নেই তাঁদের কপালে। প্রথম অভিযানের পরেই পুলিশের হাতে গ্রেপ্তার হতে হল ডাকাত দলকে।

গত ১২ নভেম্বর সন্ধ্যায় এই ডাকাতদলটি বিন্দাপুরে একটি মুদিখানার দোকানিকে বন্দুকের ভয় দেখিয়ে তাঁর থেকে ৫০ হাজার টাকা লুঠ করে নেয়। দ্বারকা পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত সিং সংবাদ সংস্থাকে বলেন, "মুকেশ নামের ওই মুদিখানার দোকানি নিজের স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিন্দাপুরের কাছে তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর রাস্তা আটকে দাঁড়ায়। বন্দুকের ভয় দেখিয়ে মুকেশের কাছ থেকে ৫০ হাজার টাকা লুঠ করা হয়।" 

অঙ্কিত জানান, টাকা লুঠের খবর পেয়ে তদন্ত নামে পুলিশ।  এলাকার প্রায় ৫০০ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতে ওই ডাকাত দলের তিন জন মহম্মদ সাজিদ (২৩), মহম্মদ শোয়েব (১৯) এবং মহম্মদ রশিদ (২২)-কে গ্রেপ্তার করে। এই তিন জন জেরায় তাঁদের অপরাধের কথা স্বীকার করে নেন এবং দলের বাকি সঙ্গী মহম্মদ আয়ান (১৯), মহম্মদ আফতাব (২২) এবং মহম্মদ আলতাব (২৪)-এর অবস্থান সম্পর্কে জানিয়ে দেন। 

কমিশনার আরও জানান, ধৃত ছ'জনেরই পুলিশের খাতায় নাম রয়েছে। আর্থিক অবস্থাও সঙ্গীন। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে সকলেরই পাহাড়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে জাগে। কিন্তু পকেটে টান পড়ে যাওয়ায় ফের অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। ধৃতদের কাছ থেকে ৩৫ হাজার টাকা নগদ, একটি বাইক এবং একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। আরও দোকানদারদের লুঠ করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। কিন্তু পুলিশের সক্রিয়তা তাঁদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া