বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বাবার মুখের উপর ছেড়েছিলেন বাড়ি! ৪৫ হাজার কোটির সম্পত্তিও টানেনি তাঁকে, কেন সন্ন্যাসী হলেন এই ব্যক্তি

Riya Patra | ২৭ নভেম্বর ২০২৪ ০০ : ২৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বিশিষ্ট ব্যক্তিরা বলেন, কেউ কখনও দান করে দরিদ্র হন না, বরং অপরের সাহায্যে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই মানুষ খুঁজে পান তাঁর প্রকৃত সত্বাকে। তারই প্রকৃত উদাহরণ হয়ে রয়েছেন বেন আজান সিরিপান্য। বাবার ৪৫৩৩৯ কোটি টাকার মোহ ত্যাগ করে, সন্ন্যাস হবেন বলে ঘর ছেড়েছিলেন। যেন সিনেমা কিংবা উপন্যাসের চরিত্ররা হয়ে থাকেন অনেক সময়, মহৎ উদ্দেশে নিমেষে সব বৈভব তুচ্ছ করে বেরিয়ে পড়েন। এই সন্ন্যাসীরও কাহিনিও তাই। শুধু তাই নয়, বাস্তব জীবন কখনও কখনও হার মানায় সিনেমা-উপন্যাসকে। তারপর থেকে সেভাবেই চলছে জীবন। 

বেন আজান, মালেশিয়ার কোটিপতি আনন্দ কৃষ্ণানের ছেলে। বিশাল প্রাচুর্য, সম্পত্তি, বিলাসিতার মাঝে দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারে পৃথক, যা প্রচলিত সফলতার ধারণাকে ভেঙে দেয় নিমেষে। হাতের কাছে সব থাকা সত্বেও, তিনি বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে সরল-শৃঙ্খলাবদ্ধ-আধ্যাত্মিক জীবনের মধ্যে নিজেকে সঁপে দিতে চেয়েছিলেন। টেলিকম,  মিডিয়া,  তেল,  গ্যাস,  রিয়েল এস্টেট এবং স্যাটেলাইটের মতো বিভিন্ন খাতে বিনিয়োগ-সহ মালয়েশিয়ার অন্যতম ধনী ব্যক্তির ছেলে করেনও তাই। প্রাচুর্যের মাঝ থেকে নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে দাঁড় করান পৃথক এক জীবনে।

চর্চা তাঁকে নিয়েই। হার্ভার্ড বিজনেস স্কুলের আনন্দ কৃষ্ণানের মোট ৩টি ব্যক্তিগত যোগাযোগ উপগ্রহ রয়েছে, যেগুলি বর্তমানে পৃথিবীর কক্ষপথে ঘুরছে। একজন দক্ষ উদ্যোক্তা হওয়ার পাশাপাশি,  আনন্দ কৃষ্ণান, মালয়েশিয়ার ব্যবসায়িক বৃত্তে এক অতিপরিচিত মুখ। ১১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত, ফোর্বস অনুসারে, কৃষ্ণানের রিয়েল-টাইম নেট মূল্য ৫.২ বিলিয়ন। দাতব্য খাতেও তাঁর সুনাম ব্যাপক। বৌদ্ধ ধর্মের প্রতিও তাঁর আকর্ষণ বহু দিনের। বাবার সংস্পর্শেই বৌদ্ধ ধর্মের প্রতি সিরিপান্যর আগ্রহ তৈরি হয় ছোট থেকেই। 
  
বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন মাত্র ১৮ বছর বয়সে। ওই সময় মায়ের পরিবারের আত্মীয়দের সঙ্গে দেখা করতে যান। আচমকা জীবন সম্পর্কে ব্যাপক কৌতূহল থেকেই, ধন-সম্পত্তি সব ছেড়ে পথে বেরোন তিনি। বেছে নেন সন্ন্যাসীর জীবন। দু’ দশক ধরে দিনে দিনে গভীর আগ্রহ, জীবন বোধ সম্পর্কে জ্ঞান আহরণ করে পূর্ণ সন্ন্যাসী হিসেবে পরিচিত হন তিনি। জীবন উৎসর্গ করেছেন ধ্যান-শিক্ষা এবং জ্ঞানার্জনে। যদিও এই সন্ন্যাসী পরিবার থেকে সম্পর্ক ত্যাগ করেননি পুরোপুরি ভাবে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বৌদ্ধ ধর্মের মূল নীতি অনুসারে, তিনি যোগাযোগ রাখেন পরিবারের সঙ্গে। প্রাইভেট জেটে বাবার সঙ্গে ইতালিতে দেখা করতে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া