রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৭ নভেম্বর ২০২৪ ০০ : ১১Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: রুশ শিল্পী এবং দার্শনিক নিকোলাস কে.রোরিচের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন হয়ে গেল কলকাতায়। জন্মদিন উপলক্ষ্যে কলকাতার রাশিয়ান হাউস এবং রাশিয়ান ফেডারেশনের কনস্যুলেট জেনারেল এবং অম্বুজা নেওটিয়া গ্রুপ একইসঙ্গে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল গত ২৫ নভেম্বর।
গোর্কি সদনের ঐদিনের অনুষ্ঠানে নিকোলাসের ওপর বই প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন নয়াদিল্লির রাশিয়ান স্টাডিজ সেন্টারের ভাষাবিদ অধ্যাপক মিতা নারায়ণ। এছাড়াও ছিলেন রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল মিঃ ম্যাক্সিম কোজিভ-সহ অন্যান্যরা। বইটি নিকোলাসের জীবনের শৈল্পিক এবং সাংস্কৃতিক দিকটি তুলে ধরেছে। মূলত বইটি প্রকাশিত হয়েছে তিনটি ভাষায়, রাশিয়ান, ইংরেজি এবং হিন্দি। বইটিতে উল্লেখ রয়েছে ভারতের সঙ্গে তাঁর আধ্যাত্মিক এবং দার্শনিক সংযোগের কথাও। রবীন্দ্রনাথের সঙ্গে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল নিকোলাসের। ১৯১৯ সালে কবিগুরুর সঙ্গে দেখা হয় তাঁর। তাঁদের দু'জনের মধ্যে বন্ধুত্বের কারণেই ১৯২৩ সালে নিকোলাস ভারতে আসেন। ভারত যাত্রা নিয়ে তিনি লিখেছেন তাঁর বইতেও। এই বইয়ের মুখবন্ধ লিখেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাতে লেখা, আপনার ছবিগুলি স্বতন্ত্র এগুলো আমাকে ভাবায়।
অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া এই অনুষ্ঠান শেষে জানিয়েছেন, তিনি এই অনুষ্ঠানের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছেন। এই ধরনের অনুষ্ঠান নিকোলাসের জীবন এবং শিল্প, দর্শনে তাঁর অবদানকে আরও একবার স্মরণ করায়৷ এই বইটির উন্মোচন শুধুমাত্র শ্রদ্ধাজ্ঞাপন নয়৷ নিকোলাসের প্রতিভার সঙ্গে ভারতের যে সংযোগ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পর্ককে তুলে ধরে। এই বইটি পাঠকদের নিকোলাসকে চিনতে, জানতে সাহায্য করবে। উপস্থিত ছিলেন প্রচুর বইপ্রেমী মানুষ। অনুষ্ঠান শেষে চা চক্রের আয়োজন করা হয়েছিল। এদিনের এই অনুষ্ঠান দুই ভিন্ন জাতির মধ্যে সেতুবন্ধনের কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে এটাই আশা রাখছেন সকলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?