মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৭ নভেম্বর ২০২৪ ২২ : ১৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: ডিজিট্যাল অ্যারেস্টের ফাঁদ থেকে রেহাই পেলেন না প্রাক্তন সেনা কর্মীও। ট্রাই এবং সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে তাঁকে ফেলা হল ফাঁদে। সেনা কর্মী বিশ্বাস করে খোয়ালেন পাঁচ লাখ টাকা। হরিয়ানার ফরিদাবাদের ঘটনা।
প্রাক্তন সেনা কর্মীর নাম আদিত্য কুমার ঝা। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, বছর ৫৫ এর ওই আধিকারিক ভোটের ডিউটি সেরে ফিরছিলেন। ছয় অক্টোবর সকাল নটা ৫০ নাগাদ তাঁর ফোনে অচেনা নম্বর থেকে একটি ভিডিও কল আসে। তাঁর স্ত্রী আর সন্তান দিল্লিতে মন্দির দর্শনে গিয়েছিলেন। তাঁরা কেউ ফোন করে থাকতে পারে ভেবে তিনি ফোনটি রিসিভ করেন। অপর প্রান্ত থেকে ফোন ধরে এক অজ্ঞাতপরিচয় যুবক। পরিচয় দেন ট্রাইয়ের অফিসার হিসেবে।
আদিত্য কুমার ঝাকে বলা হয়, দু’ঘন্টার মধ্যে তাঁর মোবাইল নম্বর ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। কারণ তাঁর আধার কার্ড দিয়ে সিম তোলা হয়েছে এবং সেই সিম থেকে জুয়ার বার্তা পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এরপর ভিডিও কলে হাজির হন আরেকজন। তিনি পরিচয় দেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একজন কর্তা হিসেবে। বিজয় কুমার জানান, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। এরপর আদিত্য কুমার ঝাকে বলা হয়, দু’ঘন্টার মধ্যে দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে হাজিরা দিতে হবে। তাতে সম্মত না হওয়ায় তাঁকে বলা হয় তাঁর বিরুদ্ধে সাড়ে ছ’কোটিরও বেশি অর্থ তছরূপের মামলা দেওয়া হবে। এরপরই চাওয়া হয় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস। কোনওভাবেই যেন ভিডিও কল না কাটা হয় সেই নিয়ে দেওয়া হয় হুমকি।
তিনি সেইমতো কাজ করতে থাকেন। প্রতারকেরা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিয়ে তাঁকে বলে সেখানে টাকা জমা করতে। কিন্তু লেনদেন করা সম্ভব হয়নি। এরপর বলা হয়, ব্যাঙ্কের হোম ব্র্যাঞ্চে গিয়ে সেখানে টাকা জমা করতে। তিনি কল না কেটে ট্রেনে বিহারে গিয়ে ব্যাঙ্কে পাঁচ লাখ টাকা জমা করেন। এরপরই ফোন কেটে দেওয়া হয়। তাঁর সন্দেহ হওয়ায় তিনি পুলিশে যোগাযোগ করেন। পুলিশ জানায় পুরো ব্যাপারটাই ভুয়ো। ওই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়েছে। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?