শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

What salary you need to buy a house worth 1 crore

বাণিজ্য | এক কোটি টাকার বাড়ি কিনতে চাইলে আপনার আয় কত হওয়া প্রয়োজন, মাসিক কিস্তিই বা কত হবে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২৭ নভেম্বর ২০২৪ ২২ : ১৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: নিজের বাড়ি কেনা বা বানানোর স্বপ্ন সকলেরই থাকে। সেই স্বপ্নপূরণে সকলকেই দ্বারস্থ হতে হয় ব্যাঙ্কের কাছে। বাড়ি কিনতে যা খরচ সেই বিপুল পরিমাণ টাকা কারও কাছেই একলপ্তে থাকে না। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ডাউন পেমেন্ট করতে প্রয়োজন পড়ে। বাকিটুকুর জন্য ব্যাঙ্ক ঋণ প্রদান করে থাকে। কেউ যদি এক কোটি টাকা দিয়ে একটি বাড়ি কিনতে চান তার অর্থ হল অনেকটা আর্থিক বোঝা নিজের কাঁধে নিয়ে নেওয়া। কিন্তু সঠিক ভাবে পরিকল্পনা করলে এই আর্থিক বোঝা অনেকটাই শিথিল হয়ে যায়। 

আসুন দেখে নেওয়া যাক এক কোটি টাকার বাড়ি কিনতে হল আপনার আয় কত হওয়া প্রয়োজন। এই বাড়ি কিনতে হোম লোন নিলে সে ক্ষেত্রে মাসিক কিস্তিই বা কত পড়তে পারে। 

ব্যাঙ্কগুলি সাধারণত সম্পত্তির মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দেয়। আপনি যদি এক কোটি টাকার একটি বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান সে ক্ষেত্রে ব্যাঙ্ক আপনাকে ৮০ লক্ষ টাকার ঋণ দেবে। বাকি ২০ লক্ষ টাকা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। 

এ বার প্রশ্ন কত দিনের জন্য ঋণ নেবেন? যত বেশি দিনের জন্য ঋণ নেবেন মাসিক কিস্তি তত কম হবে। ধরা নেওয়া যাক ৩০ বছরের জন্য আপনি ঋণ নিলেন। বর্তমানে হোম লোনে সুদের হার ৮.৫ শতাংশ। বাজারের উপর নির্ভর করে সুদের হারে পরিবর্তন হয়। অঙ্কের হিসাবে আপনার প্রতি মাসে কিস্তি বাবদ দিতে হবে ৬১৫০০ টাকা। 

এই পরিমাণ কিস্তি দিতে আপনাকে কত টাকা আয় করতে হবে? আপনি যাতে লোন পরিশোধ করতে পারেন সেই জন্য ব্যাঙ্কগুলি সব সময় উপদেশ দেয় যে, মাসিক কিস্তি যেন কোনও ভাবেই আপনার মাসিক আয়েরর ৪০ থেকে ৫০ শতাংশের বেশি না হয়। এ বার যদি ধরে নেওয়া যায়, আপনি আপনার মাসিক আয়ের ৪০ শতাংশ দিয়ে কিস্তি পরিশোধ করবেন। সে ক্ষেত্রে আপনাকে মাসে আয় করতে হবে ১ লক্ষ ৫৩ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ বার্ষিক ১৮ লক্ষ ৪৫ হাজার টাকা বেতনে আপনি একটি এক কোটি টাকা মূল্যের বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা চিন্তাভাবনা করতে পারেন।

শুধু ডাউন পেমেন্ট ছাড়াও আরও কিছু খরচের কথা আপনাকে মাথায় রাখতে হবে। যার মধ্যে অন্যতম স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশনের জন্য খরচ। এর জন্য কোনও সম্পত্তির মূল্যের ৬-৮ শতাংশ খরচ ধরে রাখতে হয়। এই টাকাটি আপনার পকেট থেকেই খসবে। এ ছাড়াও আইনি খরচ, সংরক্ষণ, ঘর সাজানো ইত্যাদি খরচ তো রয়েছেই।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া