বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 this home made chavanprash for your kids boost up your immune system and make them stronger and fit 

লাইফস্টাইল | বাড়বে শক্তি, ঘরোয়া এই চব্যনপ্রাশে আপনার সন্তানের ইমিউনিটি থাকবে তুঙ্গে, জানুন কীভাবে বানাবেন 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৭ নভেম্বর ২০২৪ ২২ : ১০Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ বর্তমানে নানা রকম ব্যাক্টেরিয়া, ভাইরাসের উপদ্রপে সকলেই কাহিল। এইসবের সঙ্গে মোকাবিলা করার জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা বিশেষ জরুরি। বিশেষত, শিশু ও বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোটা বিশেষ প্রয়োজন। তাই বিশেষ উপায়ে তৈরি এই ভেষজ উপাদানে সমৃদ্ধ চব্যনপ্রাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস যা আপনার সন্তানকে অসুস্থ হয়ে পড়া থেকে আটকাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি হজম ক্ষমতা এবং বুদ্ধি ও মনে রাখার ক্ষমতাকেও শক্তিশালী করে। কীভাবে তৈরি করবেন জেনে নিন।

১০ থেকে ১২টি আমলকীকে পরিষ্কার করে ধুয়ে নিন। স্টিমে বসিয়ে রাখুন ১০ মিনিট। মশলা তৈরির জন্য এবার দুটি করে টাটকা তেজপাতা ও দারচিনির টুকরো নিন। ৪-৫টি গোটা গোলমরিচ, লবঙ্গ ও এলাচ নিন। এক চামচ গোটা জিরে, জয়িত্রি, মৌড়ি এবং কয়েক টুকরো কেশর দিন। সমস্ত মশলার উপকরণগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে গ্ৰাইন্ড করুন। গুঁড়ো করা মশলা ছেঁকে মসৃণ করে নিন। অন্যদিকে ব্লেন্ডারে আলাদা পাঁচটি খেজুর, দু'চামচ কিশমিশ ও কিছু টাটকা তুলসী পাতা সঙ্গে হাফ কাপ জল দিয়ে একটি পেষ্ট তৈরি করুন। আমলকী সম্পুর্ণ সেদ্ধ হয়ে গেলে তাকে ভেতরের বীজ ফেলে দেবেন। জল ছাড়া সব আমলকী ব্লেন্ড করে নিন। 
সসপ্যানে দু'চামচ গরুর দুধের তৈরি ঘি দিন। গরম হলে আমলকীর পেষ্ট দিয়ে দিন। অল্প আঁচে বসিয়ে পাঁচ মিনিট নাড়তে থাকুন। এক চামচ মধু, খেজুরের পেষ্ট এবং গুড়ের টুকরোকে গুঁড়ো করে দিন আমলকীর এই মিশ্রণটিতে। ১০ মিনিট এক টানা নাড়তে থাকুন। এর রং পরিবর্তন হলে এক চামচ আগে তৈরি করা মশলার গুঁড়ো দিন। উপর থেকে ছড়িয়ে দিন কেশরের টুকরো। আরও একটু নেড়ে নিন। ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন। 
এই চব্যনপ্রাশ বাড়ির তাপমাত্রা অনুযায়ী রাখতে পারেন প্রায় এক মাস।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া