শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ২৭ নভেম্বর ২০২৪ ২১ : ০১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: কান চলচ্চিত্র উৎসবে ভারতের নাম উজ্জ্বল করেছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। ছবিটি মূলত মালয়ালম ভাষায়। ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’-এর প্রেক্ষাপট হল মুম্বই শহর। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার জন্য গ্রাঁ প্রি পেয়েছিলেন পরিচালক পায়েল কাপাডিয়া। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। সম্প্রতি এই ছবিতে মালয়লম অভিনেত্রী দিব্যা প্রভার কয়েকটি নগ্ন দৃশ্য ফাঁস হয়েছে সমাজমাধ্যমে। তারপর থেকেই তা নিয়ে বেজায় শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। কেন সেসব দৃশ্য এই ছবির গল্পের জন্য অতি প্রয়োজনীয় সেসব না বুঝেই শুরু হয়েছে এই হাল্লা। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ‘অনু’ অর্থাৎ দিব্যা প্রভা।
দিব্যা জানান, গোটা বিষয়টি ‘অত্যন্ত শোচনীয়’। আরও জানান, তিনি জানতেন কেরলের দর্শকের একটি নির্দিষ্ট অংশ এই ধরনের কথাবার্তা বলবেন তাঁর অভিনীত ওই নগ্ন দৃশ্য ঘিরে। এতটুকুও না থেমে তিনি বলে যান যে এই দর্শক-ই জনপ্রিয় গ্রিক পরিচালক ইয়োর্গোস ল্যান্থিমোসের কাজের প্রশংসা করেন, এমনকি অস্কারজয়ী বিদেশি অভিনেত্রীদের এ ধরনের অভিনয়ের, কাজের চর্চা করেন অথচ কোনও মালয়ালম অভিনেত্রী যখন একই বিষয়ে এহেন দৃশ্যে অভিনয় করেন তখন তাঁরা তার সমালোচনায় মুখর হয়ে ওঠেন।
তবে অভিনেত্রী কিন্তু আশা হারাচ্ছেন না। বরং আশায় বুক বাঁধছেন। দিব্যার কথায়, “যখন দেখি, এহেন সমালোচনার পাল্টা প্রতিবাদ করার জন্য এগিয়ে আসছেন যাঁরা, বিশেষ করে যেসব পুরুষেরা, তখন আনন্দ হয়। এর থেকেই প্রমাণ হয়, বর্তমান প্রজন্মের উপর আমরা এখনও আশা রাখতে পারি। আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই। অজস্র প্রশংসিত ছবিতে আমি অভিনয় করেছি, অভিনেত্রী হিসাবে বিভিন্ন পুরস্কারে সম্মানিতও হয়েছি। তাই স্রেফ রাতারাতি সস্তা প্রচার পাব বলে এ ধরনের দৃশ্যে অভিনয় করার মানুষ নই আমি।”
কথাশেষে ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’-এর এই অভিনটেরি আরও জানান সেন্সর বোর্ড যখন এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছিল তখন সেন্সর বোর্ডের জুরিদের মধ্যে মালয়ালম শিল্পীও ছিলেন।
সম্প্রতি, কলকাতায় এই ছবির বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন ‘মানিকবাবুর মেঘ’ ছবিখ্যাত প্রযোজক বৌদ্ধায়ন মুখোপাধ্যায়। কান-ফেরত এই ছবি দেখতে হাজির হয়েছিলেন টলিপাড়ার শিল্পীরাও। ছবি দেখতে এসেছিলেন সুদেষ্ণা রায়, পিয়া চক্রবর্তী, রূপম ইসলাম, রূপসা দাশগুপ্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?