মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Why this bride refuses to marry groom earning ₹1.2 lakh per month

দেশ | পাত্রের আয় মাসে লাখেরও বেশি, তবুও কেন নিজের বিয়ে ভেঙে দিলেন উত্তরপ্রদেশের এই তরুণী

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২৭ নভেম্বর ২০২৪ ২০ : ৫৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পাত্র সরকারি চাকরি করেন না। তাই বিয়ের মাঝপথেই মণ্ডপ ছেড়ে উঠে গেলেন পাত্রী। ঘটনাটি উত্তরপ্রদেশের ফারুখাবাদের। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বিয়ের রীতি চলাকালীন পাত্রী জানতে পারেন যে পাত্র সরকারি চাকরি করেন না। এর পরেই ওই তরুণী বিয়েতে মানা করে। এই ঘটনার পর বরযাত্রীদের ফিরে যেতে হয়েছে খালি হাতেই।

কয়েক দিন আগে বিয়ে ছিল ওই তরুণীর। বিয়ের দিন পাত্র-সহ বরযাত্রী গেস্ট হাউসে এসে উঠেছিল। এর পর নানা রীতিনীতি পালনের পর্ব চলছিল। রাত পৌনে একটা নাগাদ বিয়ের মাঝখানেই পাত্রী জানতে পারেন যে পাত্র সরকারি চাকরি করেন না। এর পরেই বিয়ে সম্পন্ন করতে রাজি হন না তরুণী। 

পাত্র-পাত্রী দু'জনের পরিবার মিলে ওই তরুণীকে অনেক বোঝানোর চেষ্টা করা হলেও তাঁকে তাঁর সিদ্ধান্ত থেকে টলানো যায়নি। তাঁর দাবি, বিয়ের আগে তাঁকে আশ্বস্ত করা হয়েছিল যে তাঁর বর সরকারি চাকরি পাবে। এত দূর এগিয়ে যাওয়ার পরও বিয়ে করতে অস্বীকার করায় দুই পরিবারের পরিজনেরাই হতবাক হয়ে যায়।  

পাত্রীকে বিয়েতে রাজি করানোর জন্য বরের পরিবার তাঁকে মাইনের রসিদ পর্যন্ত দেখাতে রাজি হয়। পাত্র তাঁর অফিসে ফোন করে সেই রসিদের ব্যবস্থা করেন। তাতে দেখা যায়, মাসে এক লক্ষ ২০ হাজার টাকা উপার্জন করেন ওই যুবক। এর পরেও বিয়েতে রাজি করানো যায়নি তরুণীকে। অন্যথায় বিয়ে বাড়ি ছেড়েই চলে যান পাত্র এবং বরযাত্রীরা সকলে। যা খরচ হয়েছে তা দুই পরিবার মিলে ভাগাভাগি করে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় কোনও পুলিশে অভিযোগ দায়ের হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া