মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৭ নভেম্বর ২০২৪ ২০ : ১২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মুম্বইতে নৃশংস ঘটনা। বাবার হাতে খুন হতে হল ২০ বছরের ছেলেকে। তার দোষ ছিল একটাই নিজের সৎমাকে মা বলে ডাকেনি সে। মুম্বই সেশন কোর্টে যখন এই মামলা ওঠে তখন অভিযুক্ত বাবাকে সারাজীবনের মত জেলে রাখার নির্দেশ দেওয়া হল। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের আগস্ট মাসে।
সেলিম আলি ইব্রাহীম শেখ তার ছেলে সেলিম শেখকে নিজের হাতে ছুরি দিয়ে খুন করেছিল। এই ঘটনার জেরে সেদিন উত্তাল হয়ে উঠেছিল গোটা মুম্বই শহর। সেদিন সকাল ৯ টার পর থেকেই বাবা এবং ছেলের মধ্যে বিবাচ চরমে উঠে যায়। ছেলে সেদিন কিছুতেই তার সৎমাকে মা বলে ডাকতে চায়নি। এরপরই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে তার বাবা। ধারালো অস্ত্র দিয়ে নিজের ছেলেকে হত্যা করে সে।
পুলিশ এসে দেখে ঘরেতে ছেলের দেহ পড়ে রয়েছে। গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছে। তারে ধরালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়েছে। এই মামলা যখন আদালতে ওঠে তখন অভিযুক্ত বাবা দাবি করে তিনি তার ছেলেকে হত্যা করেননি। তার ছেলে নিজেই আত্মহত্যা করেছে। তার ছেলে নানা ধরণের মাদক নিত বলেও দাবি করে তার বাবা। তাকে বাধা দিয়ে বহুবার নিজে আঘাত পেয়েছে বলেও আদালতে সেদিন জানিয়েছিল তার বাবা।
ইব্রাহীমের স্ত্রী তাকে সমর্থন করে। সেও আদালতে জানায় ছেলের হাতে বারে বারে আঘাত পেয়েছে তার বাবা। তবে সমস্ত প্রমাণ দেখে গোটা ঘটনার সত্য জানতে পারে আদালত। তারা ইব্রাহীমের মাকে প্রশ্ন করে কেন তার স্বামীর আক্রান্ত হওয়ার খবর সে থানায় গিয়ে জানায়নি। এরপরই অভিযুক্তকে সাজা দেয় আদালত। স্বামীর হয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জেরে শাস্তি হয় তার স্ত্রীরও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?