মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঠিক যেন স্বপ্নের উড়ান, হোটেলে বাসন মেজেছেন একসময়, আজ তিনিই ডিএম, জানুন রূপকথা

দেবস্মিতা | ২৭ নভেম্বর ২০২৪ ১৯ : ৩৫Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে, ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের মিলিত ফল সাফল্য। ঠিক সেটাই যেন বাস্তবে আরও একবার প্রমাণিত হল। একদিন যাঁর কিছুই ছিল না আজ তাঁর অঙ্গুলিহেলনে চলে একটা গোটা জেলা। একটা সময় কাজ করতেন ডেলিভারি বয় হিসেবে, করেছেন খবরের কাগজ বিক্রিও। আজ তিনিই হলেন আইপিএস অফিসার। অথচ পাশ করেননি ইউপিএসসি। কেরালার এই ঘটনা এখন সকলের নজরে।

 

 

সাফল্য পাওয়া ওই ব্যক্তির নাম, বি আবদুল নসর। থাকেন কেরালার কান্নুর জেলার থালসেরিতে। মাত্র পাঁচ বছর বয়সে হারিয়েছেন বাবাকে। এরপরই তাদের পরিবারে নেমে আসে আঘাত। তাঁকে আর তাঁর ভাইবোনদের চলে যেতে হয় এক অনাথ আশ্রমে। তাঁর মা সংসার চালানোর জন্য বাড়ির গৃহস্থালীর কাজে নিযুক্ত হন। সেই অনাথ আশ্রমে থেকেই কাটে তাঁর স্কুলজীবন। এরপর যখন দশে পা দিলেন তখন পরিবারের সকলের দেখভাল করার জন্য তিনিও টাকা রোজগার করতে শুরু করেন।

 

 

সেইসময় তিনি প্রথমে কাজ পান এক হোটেলে। এত অল্প বয়সে কিছু কাজ করার ক্ষমতা ছিল না তাঁর। হোটেল মালিক তাঁকে এঁটো থালা, বাসন পরিষ্কারের কাজ দেন। পরিবারের মুখে অন্ন যোগাতে তিনি শুরু করলেন সেই কাজ। পাশাপাশি চালিয়ে যেতে থাকেন পড়াশোনা।  থালাসেরি গভর্মেন্ট কলেজ থেকে তিনি স্নাতক হন। সেইসময়ে তিনি একেকসময়ে একেক কাজ করতেন। কখনও খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করার কাজ, কখনও প্রাইভেট পড়ানো আবার কখনও ফোনের অপারেট হিসেবেও কাজ করেছেন নসর।

 

 

১৯৯৪ সালে নসর প্রথম তাঁর কেরিয়ার শুরু করেন কেরালার স্বাস্থ্য দপ্তরের একজন কর্মী হিসেবে। ততদিনে তিনি পাশ করে গিয়েছেন স্নাতকোত্তর স্তর। এই চাকরির পাশাপাশি চেষ্টা করতে থাকেন পাবলিক সার্ভিসের জন্য। ২০০৬ সালে তিনি রাজ্য সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর নিযুক্ত হন। অবশেষে ২০১৭ সালে তিনি প্রমোশন পেয়ে আইএএস অফিসারের মর্যাদা পান। এখানেও থামেননি তিনি। ২০১৯ সালে কেরালার কোলামের ডিএম হন তিনি। ঠিক যেন বাস্তবের রূপকথা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া