শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | বিবৃতির পর ফের মাথা চাড়া দিল আদানি গ্রুপের বিভিন্ন শেয়ার, খুশি বিনিয়োগকারীরা

Sumit | ২৭ নভেম্বর ২০২৪ ১৯ : ০৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকাল থেকেই ফের একবার চাঙ্গা হল আদানির বিভিন্ন শেয়ার। আদানি গ্রুপ কোম্পানি, আদানি গ্রিন এনার্জি লিমিটেড, আদানি পাওয়ার লিমিটেড, আদানি এনার্জি সলিউশান লিমিটেড, আদানি এন্টারপ্রাইজের শেয়ার বাজার ফের একবার চাঙ্গা হয়ে গেল। এই প্রতিটি কোম্পানি ৫ শতাংশ হারে লাভের মুখ দেখে।

 

যে অভিযোগ আদানি গ্রুপের বিরুদ্ধে উঠেছিল তার বিশ্লেষণ করার পরই এই শেয়ারে উত্থান নজরে এল। এদিন আদানি গ্রিন এনার্জির শেয়ার ৩.৯০ শতাংশ হারে বৃদ্ধি ঘটে। আদানি পাওয়ার ৫.১৬ শতাংশ হারে বৃদ্ধি ঘটে। আদানি এন্টারপ্রাইজ ৩.৫৭ শতাংশ হারে বৃদ্ধি ঘটে। আদানি টোটাল গ্যাসের শেয়ার এদিন ১.৭৮ শতাংশ হারে বৃদ্ধি ঘটে। আদানি উইলমারের শেয়ার ০.৯০ শতাংশ হারে বৃদ্ধি ঘটে। 

 


আদানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি, ভাইপো সাগর আদানি, সংস্থার অন্যতম কর্তা বিনীত জৈনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ নেই। বুধবার বিবৃতি দিয়ে এমনটাই দাবি করেছে আদানি গোষ্ঠী। তারা আরও জানিয়েছে, কোনও বিদেশি দুর্নীতি সংক্রান্ত আইন লঙ্ঘন করেনি সংস্থা। আদানি গ্রিনের বক্তব্য, সংবাদমাধ্যমগুলি ভুল তথ্য প্রচার করেছে। তবে আমেরিকার ন্যায়বিচার দপ্তর আদানিদের বিরুদ্ধে অন্য তিনটি বিষয়ে অভিযুক্ত করেছে, সেকথাও জানানো হয়েছে।

 


গত বুধবার আদানি গোষ্ঠী সংক্রান্ত এক সংবাদে ভারত, আমেরিকা-সহ গোটা পৃথিবী বাণিজ্য ক্ষেত্রে হুলস্থুল পড়ে যায়। গৌতম, তাঁর ভাইপো সাগর এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনে আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায়বিচার দপ্তর। ওই অভিযোগে বলা হয়, প্রায় ২,২৩৭ কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত আদায় করেছিল আদানিরা। ওই প্রকল্প থেকে ২০ বছর ধরে প্রায় ১৬ হাজার ৯০০ কোটি টাকা মুনাফা করার পরিকল্পনা ছিল শিল্পগোষ্ঠীর।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া