শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৭ নভেম্বর ২০২৪ ১৮ : ২৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: চোর ধরতে এবার পুলিশের বন্ধু আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই। তাতেই পাওয়া গেল সাফল্য। ঘটনাটি দিল্লির।
জানা গিয়েছে, উত্তর দিল্লিতে একজন মহিলার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক যুবক। এই নিয়ে থানায় অভিযোগ জানান ওই মহিলা। ঘটনাটি ঘটে গত ২৪ নভেম্বর। অভিযোগকারী মহিলা পুলিশকে জানায়, তাঁর ফোন টায়ার মার্কেটের কাছ থেকে ছিনতাই হয়ে যায়।
পুলিশ তদন্ত শুরু করে। যে জায়গায় ছিনতাই করা হয় সেই জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। লোকটিকে দেখা যায় সিসিটিভিতে। কিন্তু তাঁর মুখ ঢাকা ছিল। লোকটির পরিচয় বের করা নিয়ে ধন্ধে পড়ে যায় পুলিশ। অভিযোগকারী পুলিশকে জানিয়েছিলেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পেছন থেকে তার কাছে এসে আচমকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সদর বাজারের গালি টায়ার ওয়ালির দিকে পালিয়ে যায়। পুলিশ ওই দুষ্কৃতীকে ধরতে একটি টিম গঠন করে।
কিন্তু কীভাবে ধরা গেল অপরাধীকে? উত্তর দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজা বান্থিয়া জানিয়েছেন, প্রথমে সিসিটিভি ফুটেজ চেক করা হয় এলাকার। দেখা যায় যে সময়ে চুরি হয়েছিল সেইসময়ে একজনকে দৌড়ে পালাতে। কিন্তু তাঁর মুখ ঢাকা ছিল। এরপরই পুলিশের তদন্তকারী দলটি সাহায্য নেয় প্রযুক্তির। সিসিটিভি ফুটেজের স্ক্রিনগ্র্যাব থেকে ওই ব্যক্তির মুখোশ সরানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছিল। এরপরই বেরিয়ে আসে লোকটির অস্পষ্ট একটি মুখ।
ছবি দেখিয়ে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করার সময় উঠে আসে, ওই ব্যক্তির নাম, পরিচয়। জানা যায়, ওই ব্যক্তি সদর বাজারের বাসিন্দা, নাম আফনান আলি, বয়স ২৩। এরপর তাঁর বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করে ছিনতাই হয়ে যাওয়া মোবাইল। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানা গিয়েছে, তিনি আগেই অন্য একটি ঘটনায় অপরাধী ছিলেন। ওই ঘটনার মাত্র সাতদিন আগে তিনি তিহার জেল থেকে মুক্তি পান। তারপর আবার ওই মহিলার ফোন চুরি করে আফনান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?