মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ নভেম্বর ২০২৪ ১৭ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে ফের ঘনাল দুর্যোগের কালো মেঘ। সাগরে ঘণীভূত নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, বুধবার এই গভীর নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেই আশঙ্কা। বুধবারেই স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'ফেনগাল'। যার জেরে আগেভাগেই উচ্চ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।
মৌসম ভবন সূত্রে খবর, বর্তমানে তামিলনাড়ুর চেন্নাই থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূ্র্ণিঝড় 'ফেনগাল'। আগামী ১২ ঘণ্টার মধ্যে তা আছড়ে পড়তে পারে। আগামী দু'দিনে তামিলনাড়ুর উপকূল হয়ে 'ফেনগাল' উত্তর-পশ্চিমে শ্রীলঙ্কার উপকূলের দিকে এগিয়ে যাবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি ছাড়াও সর্বোচ্চ ঘণ্টায় ৬৫ কিমি বেগে হাওয়া বইবে পূর্ব ভারতের উপকূলগুলিতে।
গভীর নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে। আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপূরম ও তিরভাল্লুরে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, ময়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট এবং কাড্ডালোর জেলায়। এই আট জেলায় আজ থেকে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় 'ফেনগাল'-এর দাপটে তামিলনাড়ুতে প্রবল দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। দুর্যোগ মোকাবিলায় মোতায়েন রাজ্য ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল। রাজ্য জুড়ে তৈরি রয়েছে ১৬০০-র বেশি ত্রাণ শিবির। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় উপকূলবর্তী চার জেলায় সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?