বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ফের উত্তাল বাংলাদেশ, ইসকনের সন্ন্যাসীর জামিন না মেলায় কুপিয়ে খুন করা হল আইনজীবীকে 

দেবস্মিতা | ২৭ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৬Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। মঙ্গলবার চট্টগ্রামে তাঁকে আদালতে তোলা হচ্ছিল। সেইসময় তাঁর ভক্তদের সঙ্গে সংঘর্ষ বাঁধে আইনজীবীদের। যার জেরে খুন হয়ে গেলেন এক আইনজীবী। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছে সে দেশ। 

 


চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মৃত ওই আইনজীবীর নাম সাইফুল ইসলাম। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের বন্দর নগরীর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সাইফুল ইসলাম আরিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁদের সমিতির সদস্য হত্যার প্রতিবাদে বুধবার আদালতের কাজকর্ম স্হগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের আইনজীবীরা। 


 

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয়েছিল। সেখানে তাঁর জামিন নামঞ্জুর হয়ে যায়। এরপর তাঁকে জেলে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল। সেইসময় বাঁধে বিপত্তি। তাঁর ভক্তরা প্রিজন ভ্যান অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেখানে উপস্থিত পুলিশ বাহিনী তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল ফাটাতে থাকে, সঙ্গে চলতে থাকে গ্রেনেড নিক্ষেপ। প্রায় দু'ঘন্টা ধরে সংঘর্ষ চলার পরে চিন্ময় দাসকে জেলে পাঠানো সম্ভব হয়েছে। সঙ্গে ছিলেন আইনজীবীদের দলও। 

 


মহম্মদ হাসান নামের একজন প্রত্যক্ষদর্শী আইনজীবী বলেন, পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের প্রতিবাদে আইনজীবীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন। সেইসময়ই টার্গেট হয়ে যান সাইফুল। বিক্ষোভকারীদের বেশিরভাগের হাতে ছিল ধারালো অস্ত্র। তাদের মধ্যে থেকে একজন প্রথমে সাইফুলের ডান পায়ে কোপ মারে। পরে ঘাড়ের পাশে কোপ দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 

 


এই আইনজীবী হত্যায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন। জনগণকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। একটি বিবৃতি পেশ করে ইউনুস জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কোনও মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া